উৎসবের মরশুমের শুরুতেই সরকারি কর্মীদের এলটিসি-তে কোপ মমতা সরকারের

কোষাগারের চাপ কমাতে নয়া সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের বেড়াতে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যাতায়াতের ভাড়া দেবে রাজ্য সরকার।

কোষাগারের চাপ কমাতে নয়া সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের বেড়াতে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যাতায়াতের ভাড়া দেবে রাজ্য সরকার। এলটিসি-র ক্ষেত্রে যাতায়াতের ভাড়া ছাড়া অন্য কোনও ক্ষেত্রে ভাড়া মেটাবে না রাজ্য।

উৎসবের মরশুমের শুরুতেই সরকারি কর্মীদের এলটিসি-তে কোপ মমতা সরকারের

এর আগে রাজ্যের সরকারি কর্মচারীদের চারবছর অন্তর একবার করে দেশে - বিদেশে বেড়াতে যাওয়ার জন্য খরচ দিত সরকার। ঘুরে এসে কর্মচারীরা পুরো প্যাকেজ বিল ধরিয়ে দিত সরকারকে। তার মধ্যে পড়তো হোটেল ভাড়া এবং খাওয়া-দাওয়ার খরচও। কিন্তু এবার সেই সুবিধায় নিয়ন্ত্রণে নিয়ে এলো নবান্ন।

এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করা হয়েছে, এবার থেকে আর বেড়াতে যাওয়ার পুরো খরচা দেওয়া হবে না। শুধু মাত্রই যাতায়াত খরচ দেবে রাজ্য। তা সে বাস, ট্রেন বা প্লেন, যাতায়াতের যে মাধ্যমই হোক না কেন, যাতায়াতের খরচ দেবে সরকার।

এছাড়াও হিসেব পরিষ্কার রাখতে সরকারি কর্মচারীদের কী কী করতে হবে, তা-ও বলে দেওয়া হয়েছে নবান্নের তরফে। টিকিট (বিমান, ট্রেন বা বাস যা কিছু হতে পারে) কাটতে হবে সংশ্লিষ্ট সংস্থার কাউন্টার থেকে বা অনলাইনে। এক্ষেত্রে কোনও ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটলে তা গ্রাহ্য হবে না। যাওয়ার নির্দিষ্ট সময় আগে টিকিটের ফটোকপি জমা দিতে হবে সরকারকে। এছাড়াও প্যাকেজ সিস্টেমের বিল গ্রাহ্য করবে না সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+