পুলওয়ামা হামলার বর্ষপূর্তি, টুইটারে শহিদ স্মরণ মমতার
এবার টুইটারে পুলওয়ামার শহীদদের স্মরণ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। ২০১৯-র ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জইশ-ই-মহম্মদের জঙ্গিরা হামলা চালায়। প্রাণ হারান ৪০ জনেরও বেশি জওয়ান।

ইতিমধ্যেই নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। পাশাপাশি এরপর সোশ্যাল মিডিয়ায় নিহতের স্মরণ করতে দেখা গেল মমতা বন্দোপাধ্যায়কে। ওই সময় শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ে ধরে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ২৫০০ জওয়ানের একটি কনভয়।
Solemnly remembering the CRPF jawans martyred in Pulwama on this day in 2019 after a terror attack. We salute our brave jawans and extend our solidarity and condolences to their families. Jai Hind
— Mamata Banerjee (@MamataOfficial) February 14, 2020
ওইদিন উরির থেকেও ভয়ঙ্কর জঙ্গি হানায় কেঁপে ওঠে উপত্যকা। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে অবন্তীপুরার কাছে লেটাপোরার কাছে একটি গাড়ি কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এরপর এই হামলার দায় স্বীকার করে জইশ-এ-মহম্মদ। হামলার জেরে বহু জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। রক্তাক্ত রাজপথ। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে জওয়ানদের দেহাংশ, গাড়ির যন্ত্রাংশ।
এবার এই ঘটনার কতা উল্লেখ করে টুইটারে মমতা লেখেন, “ গত বছর পুলওয়ামায় ওই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমরা আমাদের সাহসী জওয়ানদের কুর্নিশ জানাই। তাদের পরিবারের প্রতি আমাদের তরফ থেকে সংহতি ও সমবেদনা রইল।”












Click it and Unblock the Notifications