মিঠুনের পর তৃণমূলের রাজ্যসভার প্রার্থী যোগেন চৌধুরি

অন্য দুই প্রার্থী কেডি সিংহ ও আহমেদ হাসান
৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন। শনিবারই মুখ্যমন্ত্রী ফেসবুকে জানিয়েছিলেন, এবার এরাজ্যে রাজ্যসভার পাঁচটি আসন খালি হচ্ছে। পাঁচটির মধ্যে একটি যে মিঠুন চক্রবর্তী হচ্ছেন তাও লিখেছিলেন তিনি। বাকি তিনজনের নাম রবিবার তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় ঘোষণা করেন।
বর্তমানে যা পরিস্থিতি তাতে বিধানসভায় বিধায়কদের সংখ্যার নিরিখে তৃণমূল তিনটি আসনে এবং বামেরা একটি আসনে প্রত্যাশিতভাবে জয় পেয়ে যাবে৷ কিন্তু পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী দেবে কী দেবে না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সেক্ষেত্রে ভোটাভুটির সম্ভবনা রয়েই যাচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৩ তারিখ প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বামেরা। ২৪ বা ২৫ তারিখে প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে কংগ্রেসেরও। তবে নিজেদের চার প্রার্থীর তালিকা নিয়ে খুশি তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, সর্বস্তর থেকে প্রার্থী করা হয়েছে। বৈচিত্র রয়েছে প্রার্থী তালিকায়।












Click it and Unblock the Notifications