ক্যানভাসে সিএএ প্রতিবাদ ফুটিয়ে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দু'দিন আগেই রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ে বিজেপির রোষানলেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু প্রতিবাদ করতে ছাড়েন।
দু'দিন আগেই রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ে বিজেপির রোষানলেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু প্রতিবাদ করতে ছাড়েন। এবার সিএএ বিরোধিতায় রং তুলি হাতে তুলে নিলেন তিনি। সিএএ বিরোধিতার মঞ্চ থেকেই ক্যানভাসে ফুটিয়ে তুললেন তাঁর প্রতিবাদ।

ক্যানভাসে প্রতিবাদ
প্রতিবাদের ভাষাই শুধু বদলেছে, প্রতিবাদ থামেনি। সিএএ-র বিরোধিতায় এবার রং তুলি হাতে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা সিএএ বিরোধী একটি আন্দোলন মঞ্চে অন্যান্য শিল্পীদের সঙ্গে তিনিও রং তুলি হাতে তুলে নেন। প্রতিবাদে ভাষা ফুটিয়ে তোলেন ক্যানভাসে।

সিএএ বিরোধী প্রস্তাব পাস
গত ২৭ জানুয়ারি রাজ্য বিধানসভায় পাস হয়ে গিয়েছে সিএএ বিরোধী প্রস্তাব। বিজেপি বিধায়কদের তুমুল হট্টগোলের মধ্যেই রাজ্য বিধানসভায় বিলটি পাস হয়। তার প্রেিক্ষতে বিজেপি নেতা রাহুল সিনহা মমতাকে হিন্দু শরণার্থীদের বিরোধী বলে আক্রমণ করেছেন। এমনকী তৃণমূল কংগ্রেসকে অসাংবিধানিক দল বলেও আক্রমণ করেছেন তিনি।

এনপিআরও কার্যকর হবে না রাজ্যে
শুধু সিএএ নয় এনপিআর এবং এনআরসিও তিনি রাজ্যে করতে দেবেন না বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর রাজ্য সফরের সময় তাঁকেও সিএএ ফিরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিলেন মমতা।












Click it and Unblock the Notifications