রাজ্যে সিএএ, এনপিআর হতে দেব না, টিএমসিপির ধর্না মঞ্চ থেকে ফের হুঙ্কার মমতার

ফের স্বমহিমায় তিনি। মোদীর সঙ্গে সাক্ষাৎ সেরেই সরাসরি চলে এসেছিলেন রানি রাসমনি অ্যাভিনিউয়ে টিএমসিপির ধর্না মঞ্চে।

ফের স্বমহিমায় তিনি। মোদীর সঙ্গে সাক্ষাৎ সেরেই সরাসরি চলে এসেছিলেন রানি রাসমনি অ্যাভিনিউয়ে টিএমসিপির ধর্না মঞ্চে। সেখানে ছাত্রদের সঙ্গে মঞ্চে অনেক্ষণ বসেছিলেন মমতা। সেই মঞ্চে দাঁড়িয়েই মোদীর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ টেনে মমতা ফের হুঙ্কার দিয়েছেন সিএএ, এনপিআর এবং এনআরসি নিয়ে।

 সিএএ, এনআরসি নিয়ে বিরোধিতা

সিএএ, এনআরসি নিয়ে বিরোধিতা

সিএএ, এনআরসির বিরোধিতায় আবার ফুঁসে উঠলেন মমতা। মোদীর সঙ্গে একান্ত সাক্ষাতেও সিএএ, এনআরসি, এনপিআর প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তিনি রানিরাসমনি রোডে টিএমসিপির মঞ্চ থেকে সিএএ-এনআরসির বিরোধিতায় সরব হন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বুঝিয়ে দেন যে মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেও পথ বদলাননি তিনি। জনগণের স্বার্থই তাঁর কাছে আগে সেটা এই মঞ্চ থেকে বুঝিয়ে দিয়েছেন।

 বাম কংগ্রেসের নাম না করে কটাক্ষ

বাম কংগ্রেসের নাম না করে কটাক্ষ

মোদীর সঙ্গে মমতার বৈঠক নিয়ে বিরোধিতায় সরব হয়েছিল বাম-কংগ্রেস। সিপিএম সাংসদ মহম্মদ সেলিম অভিযোগ করেছিলেন ক্যা ক্যা ছিঃ ছিঃ থেকে কাছাকাছি পৌঁছে গিয়েছেন মমতা-মোদী। তার পাল্টা জবাবে এদিন মমতা বলেন, আন্দোলনের নামে হিংসা ছড়িয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বাম-কংগ্রেস। তারাই বিজেপির সবচেয়ে বড় দালাল।

শান্তিপূর্ণ আন্দোলনের ডাক

শান্তিপূর্ণ আন্দোলনের ডাক

সিএএ- এনআরসি, এনপিআরের বিরোধিতায় শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন মমতা। এই নিয়ে তিনি একাই লড়বেন বলে জানিয়েছেন। যদি কোনও রাজনৈতিক দল তাঁদের সমর্থন করে তাহলে তাঁদের স্বাগত। একাধিক রাজ্যে সিএএ বিরোধী আন্দোলনে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের তৃণমূল কংগ্রেসের পক্ষ েথকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন দলনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+