মোদী পাকিস্তানের রাষ্ট্রদূত, শিলিগুড়ির মিছিল থেকে আক্রমণ মমতার

মোদী পাকিস্তানের রাষ্ট্রদূত, শিলিগুড়ির মিছিল থেকে আক্রমণ মমতার

শিলিগুড়ির এনআরসি, সিএএ বিরোধী মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের রাষ্ট্রদূত বলে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী পাকিস্তানের হয়ে কথা বলছেন বলে অভিযোগ করেছেন মমতা। হিন্দুস্তানের সঙ্গে পাকিস্তানের তুলনা টেনে চলেছেন মোদী। এমনই অভিযোগ মমতার।

মোদী পাকিস্তানের রাষ্ট্রদূত, শিলিগুড়ির মিছিল থেকে আক্রমণ মমতার

প্রসঙ্গত উল্লেখ্য গতকালই কর্নাটকের টুমকুরু থেকে এনআরসি, সিএএ বিরোধী প্রচারের জন্য কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন মোদী। সেখানে মোদী অভিযোগ করেছিলেন পাকিস্তানে নীপিড়িত অমুসলিমদের পাশে দাঁড়ানো ভারতের কর্তব্য। কংগ্রেস পাকিস্তান থেকে বিতাড়িতদের নাগরিকত্ব প্রদানের বিরোধিতা করছে। পাকিস্তানের হয়ে কথা বলছে কংগ্রেস দাবি করেছিলেন তিনি।

তার পরের দিনই মোদীকে পাকিস্তানের রাষ্ট্রদূত বলে আক্রমণ করেছেন মমতা। শিলিগুড়ির মৈনাকের সভা থেকে মোদীকে আক্রমণের ভাষা আরও তীব্র করেেছন মমতা। িতনি অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী হয়ে মোদী সব কথাতেই পাকিস্তানের প্রসঙ্গ নিয়ে আসেন। হিন্দুস্তান ভুলে গিয়েছে তাঁরা। সারাদিন পাকিস্তানকে নিয়েই চর্চা করে চলেছে বিজেপি। চাকরি চাইলেই বলা হচ্ছে পাকিস্তানে চলে যাও। বিরোধিতা করলেই পাকিস্তানে পাঠানোর হুমকি দিচ্ছে মোদী সরকার এমনই অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+