TIME's 100 Most Influential People: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় এলেন মমতা, রয়েছেন মোদীও
তালিকায় মোদী আগেই ছিলেন। তবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগে ছিলেন না। কার্যত পশ্চিমবঙ্গের গর্বের মুকুটে আরও একটি পালক যোগ করে এবার চাই ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিলেন অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার জেরে কার্যত ২০২১ সালে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন জয়ের পর মমতা মুখ্যমন্ত্রীর মসনদে হ্যাট্রিক করার পর আরও একবার তাক লাগানো এক অধ্যায়ে পা রাখলেন। দেখে নেওয়া যাক এই তালিকা ঘিরে কিছু তথ্য।

মমতার মুকুটে আরও একটি পালক
সারা বিশ্বে যাঁরা বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন, তাঁদের মধ্যে সেরা ১০০ জনকে নিয়ে তালিকায় তৈরি করে থাকে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। এই তালিকায় আগে থেকেই ছিলেন নরেন্দ্র মোদী। আর এবার তাঁর গর্বের অধ্যায়ের মুকুটে নয়া পালক রেখে তাতে সংযুক্ত হলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তালিকায় মোদী সহ আর কোন ভারতীয়রা?
টাইম ম্যাগাজিনের এই তালিকায় যে অন্যান্য ভারতীয়রা রয়েছেন তাতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে রয়েছে ভ্যাকসিন নির্মাণকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটের আদার পুনাওয়ালা। আর সেই তালিকাতেই বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে বঙ্গকন্যা তথা ভারতীয় হিসাবে জায়গা করে নিয়েছেন মমতা। যা তাঁর ভবানীপুরের উপনির্বাচনের ক্ষেত্রে একটি বড় হাতিয়ার বলে মনে করা হচ্ছে। সিএনএন এর সাংবাদিক ফরিদা জাকারিয়ার মতে, ভারত গঠনে যে কয়েকজন নেতার ভূমিকা অনস্বীকার্য রয়েছে তাঁদের মধ্যে জওরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও নরেন্দ্র মোদী রয়েছেন। ওই সাংবাদিক মমতার নাম এই তালিকায় অন্তর্ভূক্ত হওয়া নিয়ে জানিয়েছেন, মূলত বাংলার মুখ্যমন্ত্রীর আগ্নিকন্যা সত্ত্বাই তাঁকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। উল্লেখ্য, রাজনীতি থেকে শিল্প চর্চা এমন বিভিন্ন বিভাগে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করে টাইম ম্যাগাজিন।

তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট থেকে প্রিন্স হ্যারি
টাইম ম্যাগাজিন যে তালিকা প্রকাশ করেছে , তাতে ১০০ জন প্রভাবশালীর তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। একই সারিতে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

তালিকায় রয়েছেন আর কারা?
উল্লেখ্য, বিশ্বমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বনামধন্য তালিকায় উঠে এসেছেন , সেখানে জায়গা করে নিয়েছেন আরও এক ভারতীয় বংশোদ্ভুত মহিলা । মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রয়েছেম এই তালিকায়। এছাড়াও টাইমস ইনফ্লুয়েন্সিয়াল পিপলের তালিকায় ইজরায়েলের প্রাইম মিনিস্টার নাফতালি বেনেট, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন। রয়েছেন তালিবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা বরাদর। এছাড়াও শিল্প জগত থেকে রয়েছেন হলিউড স্টার কেট উইনস্লেট ও পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। অমন এক তালিকায় বিশ্বের তামাম ব্যাক্তিত্বদের সঙ্গে ভারত থেকে যে দুই জন রাজনীতিবিদের নাম গিয়েছে তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম। অপরজন প্রধানমন্ত্রী মোদী। ফলে এই দুই তারকা রাজনৈতিক ব্যক্তিত্ব যে ভারতের রাজনীতিতে আগামীর ভবিষ্যত তৈরি করতে চলেছেন, তা এদিনের টাইমস ম্যাগাজিনের তালিকা কার্যত জানান দিয়েছে বলে অভিমত বহু বিশ্লেষকের।












Click it and Unblock the Notifications