মুনমুন সেনের সঙ্গে দেখা করলেন মমতা, জল্পনা তুঙ্গে

সোমবার সন্ধ্যায় বালিগঞ্জের বাড়িতে মমতার সঙ্গে দেখা করেন মুনমুন। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় ৪৫ মিনিট সেখানে ছিলেন মমতা। তৃণমূল সূত্রের খবর, এবারের লোকসভা ভোটে দলের প্রার্থী তালিকায় বেশ কিছু চমক রয়েছে। সেই তালিকায় নাম থাকতে পারে সুচিত্রা কন্যা মুনমুনেরও।
মুনমুন সেনের দেওর জিষ্ণু দেববর্মণ ত্রিপুরায় তৃণমূলের প্রার্থী হতে পারেন বলে খবর
এদিকে তৃণমূলের অন্য এক সূত্রের খবর অনুযায়ী রাজনৈতিক কোনও বিষয়ে এদিন আলোচনাই হয়নি মমতা-মুনমুনের। সম্পূর্ণ ভিন্ন কারণে এদিন মুনমুনের সঙ্গে দেখা করেন মমতা। সুচিত্রা সেন স্মরণে একটি শোকসভার আয়োজন করতে চাইছে রাজ্যসরকার। সেবিষয়ে আলোচনা করতেই মুনমুনের সঙ্গে সাক্ষাৎ মমতার।
মনে করা হচ্ছে এই ফাঁকে মুনমুনের স্বামী ভারত দেব বর্মনের সঙ্গে তাঁরা ভাই জিষ্ণুকিশোর দেববর্মনের লোকসভা ভোটে দাঁড়ানোর কথাটাও সেরে ফেলতে চেয়েছিলেন মমতা। ত্রিপুরায় দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে যে কোনও একটিতে জিষ্ণু দেববর্মণকে প্রার্থী করতে পারে তৃণমূল। তবে, এর বাইরে লোকসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে মুখে কুলুপ এটেছেন তৃণমূলের নেতারা।












Click it and Unblock the Notifications