'মোদীকে হঠানোই মূল লক্ষ্য', ২৪ এর লড়াইতে বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের একজোট করতে মমতাই মুখ

হাতে এখনও প্রায় আড়াই বছর! কিন্তু দিল্লির মসনদ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হঠাতে এই সময়টা যথেষ্ট কম। আর তাই সময় নষ্ট করতে চান না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই ২১ এর থেকেই ২৪ এর লক্ষ্যে কাজ শুরু করে দিতে

হাতে এখনও প্রায় আড়াই বছর! কিন্তু দিল্লির মসনদ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হঠাতে এই সময়টা যথেষ্ট কম। আর তাই সময় নষ্ট করতে চান না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই ২১ এর থেকেই ২৪ এর লক্ষ্যে কাজ শুরু করে দিতে চান তিনি। মানুষের রায়ে ব্যাপক ভোট পেয়ে বাংলার ক্ষমতায় ফিরেছেন বাংলার ঘরের মেয়ে।

কিন্তু করোনার কারনে কোনও বজয় উৎসব করেননি। তবে তিনি জানিয়েছেন, সংক্রমণের হার একটু কমলেই ব্রিগেডে বিশাল বিজয় উৎসব করবেন। আর সেখানে সমস্ত অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবে। রাজনৈতিকমহলের মতে, আর সেই ব্রিগেড থেকে ২৪ এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বেন মমতা।

মোদীকে হঠানোই বড় টার্গেট!

মোদীকে হঠানোই বড় টার্গেট!

বুধবার নবান্নে কৃষক নেতা রাকেশ টিকায়তের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক সাংবাদিক মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেণ , ইউপিএ-কে নেতৃত্ব দেবেন? এর জবাবে তিনি বলেন, ''আমি শুধু মোদীকে তাড়াতেই চাই।'' যদিও এমন মন্তব্য নতুন নয়। একাধিকবার মমতা মুখে কেন্দ্র থেকে মোদীকে সরানোর ডাক দিয়েছিলেন। সে লক্ষ্যে তৃতীয় ফ্রন্ট গড়ারও ডাক দিয়েছিলেন। সেই সময়েই মমতাকে সামনে রেখেই এই ফ্রন্ট তৈরির কথা ভাবা হয়েছিল। শুদু তাই নয়, ২৪ এর লক্ষ্যে মমতাই মুখ মেনে নিচ্ছেন বিরোধীরা।

কেন্দ্রের মোকাবিলায় সব রাজ্যকে জোট বাঁধতে হবে: মমতা

কেন্দ্রের মোকাবিলায় সব রাজ্যকে জোট বাঁধতে হবে: মমতা

বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের মোকাবিলায় সমস্ত বিরোধী রাজ্যগুলিতে এক হওয়ার বার্তা দিলেন মমতা। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক শেষে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেণ ''এক রাজ্যেকে বিজেপি আক্রমণ করলে, বাকি রাজ্যগুলিকে রুখে দাঁড়াতে হবে।'' আর সেজন্যে অবিজেপি রাজ্যগুলিকে সামনে এনে ইউনিয়ন তৈরিরও ডাক দিয়েছেন নেত্রী। শুধু তাই নয়, এদিন নতুন প্রজন্মকে মোদী বিরোধী লড়াইয়ে সামনে এগিয়ে আসার ডাক দেন। মমতা বলেণ, মোদীর কে পছন্দ কর এমন ভেবে যারা গেছিলে তাঁরা ফিরে এসো। দেশের গনতন্ত্র রক্ষা করতে, দেশের কৃষক, শ্রমিক, যুবদের বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। সবাই মিলে একজোট হয়ে হয়ে লড়াইয়ের বার্তা দেন মমতা।

সমস্ত অ-রাজ্যের মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক

সমস্ত অ-রাজ্যের মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক

অন্যদিকে কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, কৃষক নেতারা চাইছেন সব বিরোধী মুখ্যমন্ত্রীকে একত্রিত করে একটি ভারচুয়াল সভার আয়োজন করা হোক। সব রাজ্যকে একত্রিত করে আন্দোলন করা হোক। যা তিনি সমর্থন করেছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সব বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মনে করা হচ্ছে এখান থেকে হয়তো তৈরি হতে পারে ২৪ এর লক্ষ্যে মোদী বিরোধী জট।

২৪ এর দিকে তাকিয়ে সংগঠনে রদবদল

২৪ এর দিকে তাকিয়ে সংগঠনে রদবদল

রাজনৈতিকমহলের একাংশের মতে, আগামিদিনে দেশে মোদী বিরোধী মুখ হিসেবে আরও উজ্জ্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। জাতীয় রাজনীতিতে তৃণমূলের মাটি শক্ত করতে ইতিমধ্যে দলকে গুছিয়েছেন মমতা বন্দ্যপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কার্যত তাঁকে সামনে রেখেই জাতীয় রাজনীতিতে সংগঠনকে মজবুত করতে চাইছে শাসকদল। এই প্রসঙ্গে অভিষেক বলেণ, আমরা দু-একটা বিধায়ক পেতে অন্য রাজ্যে যাব না। সে রাজ্যের ক্ষমতা পেতেই দল কাজ করবে। শুধু তিনিই নয়, পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সংগঠনকে ঢেলে সাজানো হয়েছে। অন্যান্য রাজ্যে এবার সংগঠনকে মজবুত করা হবে। শুধু তাই নয়, জাতীয় রাজনীতিতেও তৃণমূলের জায়গা শক্ত করতে সাংসদরা কাজ করবে বলে মন্তব্য করেছেন তৃণমূলের মহাসচিব। কার্যত পরিষ্কার ২৪ এর দিকে তাকিয়ে এখন থেকে ঝাঁপাতে চলেছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+