হোলিতে রাজ্যের আইন- শৃঙ্খলা রক্ষা নিয়ে মন্ত্রীদের কড়া নির্দেশ মমতার

হোলিতে রাজ্যের আইন- শৃঙ্খলা রক্ষা নিয়ে মন্ত্রীদের কড়া নির্দেশ মমতার

এগিয়ে আসছে হোলি বা দোল উৎসব। এই রঙের উৎসবে যাতে কোনও অশান্তি রাজ্যে থাবা বসাতে না পারে তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মন্ত্রীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় যাতে কোনও খামতি না থাকে সেদিকে নজর রাখতে বলা হয়েছে মন্ত্রীদের।

হোলিতে রাজ্যের আইন- শৃঙ্খলা রক্ষা নিয়ে মন্ত্রীদের কড়া নির্দেশ মমতার

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতা মন্ত্রীদের জানিয়েছেন শিবরাত্রি শান্তিপূর্ণ ভাবে কেটেছে। এবার হোলি বা দোল উৎসব শান্তিপূর্ণ ভাবে যাকে কাটে সেদিকে নজর রাখতে হবে সকলকে। নিজ নিজ কেন্দ্রে যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে সেিদকে মন্ত্রীদের নজর রাখার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। কেউ আইন-শৃঙ্খলা ভঙ্গ করে অশান্তি ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্যের পুলিস প্রশাসনকেও কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরই হোলিতে মায়াপুর এবং শান্তিপুরে লাখো মানুষের সমাগম হয়। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরাও হোলিতে অংশ নেন। সামনেই েযহেতু বিধানসভা ভোট তাই তার আগে বিজেপি অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা শাসক দলের। সেকারণেই মমতার এই িনর্দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+