'দিদিকে বলো'-য় সাহায্য চেয়ে চিকিৎসা পেলেন কালিয়াগঞ্জের গৃহবধূ
অসুস্থতার কারণে কোমরের ব্যাথায় কাবু হয়ে পড়েছিলেন কালিয়াগঞ্জ পুর এলাকার বাসিন্দা গৃহবধূ মন্টি রায়। চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা নেই বলেই চলে।
অসুস্থতার কারণে কোমরের ব্যাথায় কাবু হয়ে পড়েছিলেন কালিয়াগঞ্জ পুর এলাকার বাসিন্দা গৃহবধূ মন্টি রায়। চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা নেই বলেই চলে। এই অসহায় গৃহবধূর পাশে কেউই ছিল না এমকি সাহায্য করার মত কেউ এগিয়ে আসেনি। এরপরই ওই গৃহবধূ সাহায্যে জন্য এগিয়ে গেল " দিদিকে বলো "। দিদিকে বলো নম্বরে একটা ফোন করেই মন্টি রায় পেলেন তার চিকিৎসা ব্যাবস্থা।

দিদিকে বলো নির্দেশ অনুযায়ী কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক পাল অসুস্থ মন্টি রায়ের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় ওষুধপত্র ও অন্যান্য সামগ্রী। জনতার অভাব অভিযোগ ও সমস্যার কথা জানতেই সমাধান করার লক্ষ্যে এগিয়ে এলো তৃনমূলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সরাসরি কথা বলার জন্য চালু হওয়া ফোন করে নিজের আর্থিক দূরাবস্থা ও শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা গৃহবধূ মন্টি রায়। এই ফোনের কয়েক ঘন্টার মধ্যেই বাসিন্দা মন্টি রায়ের কাছে হাজির হয়ে যান কালিয়াগঞ্জ পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা। দিদিকে বলো ফোনে জানানো কষ্টের কথা এবং অসুস্থতার সমস্যা সমাধানের জন্য।
মন্টি দেবীকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর ব্যাবস্থা করার পরই কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক পাল মন্টি রায়ের হাতে ওষুধপত্র তুলে দেন। " দিদিকে বলো " ফোন নম্বরে ফোন করে তৎক্ষনাৎ তাঁর সমস্যা সমাধান হয়ে যাওয়ায় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।












Click it and Unblock the Notifications