ক্ষুদিরাম বসুকে নিয়ে রাজ্য সরকারের 'অবস্থান' বদল
স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে নিয়ে রাজ্য সরকারের অবস্থান বদল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে থাকা ক্ষুদিরাম বসুকে নিয়ে থাকা তথ্যের সংশোধন করতে চলেছে।
স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে নিয়ে রাজ্য সরকারের অবস্থান বদল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে থাকা ক্ষুদিরাম বসুকে নিয়ে থাকা তথ্যের সংশোধন করতে চলেছে। সেখানে উল্লেখ রয়েছে, ক্ষুদিরাম বসু একজন জঙ্গি। সশস্ত্র বিল্পবে অংশ নেওয়ার কথা বলতে গিয়েই সেখানে টেররিস্ট কথাটির উল্লেখ করা হয়েছিল। এবার সেই শব্দ প্রত্যাহার করা হচ্ছে।

সরকারের তরফে তৃণমূল বিধায়ক তথা কলেজের অবসরপ্রাপ্ত ইতিহাস শিক্ষক জীবন মুখোপাধ্যায়কে নিয়ে রিভিউ কমিটি গঠন করেছিল। তারপরেই সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত জুলাইয়ে বিধানসভায় সিপিএম বিধায়ক প্রদীপ সাহা অভিযোগ তোলার পরেই কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, টেররিজম শব্দটি ছাত্রছাত্রীদের কাছে ভুল বার্তা নিয়ে যেতে পারে। তবে ১৯০৮ থেকে ১৯৩০ সালের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের একটা অংশ এই সশস্ত্র বিপ্লবে সামিল হয়েছিলেন।
২০১৪ সালে সরকার ইতিহাসবিদদের নিয়ে চার সদস্যের কমিটি গঠন করেছিল। কিন্তু তারপরেও বিষয়বস্তু অপরিবর্তিত ছিল। কেননা তাঁরা বলেছিলেন, জঙ্গি শব্দটি ক্ষুদিরামকে বর্ণনা দেওয়ার জন্য কোথাও ব্যবহার করা হয়নি।
পাঠ্যবইয়ের বাংলা এবং ইংরেজি ভার্সানে স্বাধীনতা সংগ্রাম নিয়ে চ্যাপ্টার রয়েছে। যেখানে সশস্ত্র সংগ্রামের কথা উল্লেখ রয়েছে। সেখানেই ক্ষুদিরামের নাম উল্লেখ রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications