নজরে লোকসভা ভোট! জঙ্গলমহলে ঢালাও কর্মসংস্থানের উদ্যোগ রাজ্য সরকারের
জঙ্গলমহলের তিনটি জেলায় উন্নয়নকে আরও ছড়িয়ে দিতে চাইছে রাজ্য সরকার। সামনেই লোকসভা ভোট। তার আগে ঢালাও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে জেলার যুবকদের জন্য।
জঙ্গলমহলের তিনটি জেলায় উন্নয়নকে আরও ছড়িয়ে দিতে চাইছে রাজ্য সরকার। সামনেই লোকসভা ভোট। তার আগে ঢালাও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে জেলার যুবকদের জন্য। এর ফলে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের নিম্নবিত্ত আদিবাসী যুবকরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ পাবেন।

এই স্বেচ্ছাসেবকরা ট্রাফিক সামলাবেন, পুলিশকে নানা কাজে সাহায্য করবেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষার একেবারে প্রাথমিক স্তরে এঁরা থাকবেন। লোকসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে।
আরও দুটি বিষয় নিয়ে এই স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। প্রথমত, সরকারি নানা প্রকল্পের সুবিধা গ্রামে গ্রামে মানুষরা পাচ্ছেন কিনা। এবং দ্বিতীয়ত, এলাকায় মাওবাদী কার্যকলাপ কেমনভাবে ডালপালা মেলছে, তা নিয়েও সরকার খবর সংগ্রহ করবে এই স্বেচ্ছাসেবকদের কাছ থেকে। জেলার পুলিশ এই স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেবে ও তারপরই তাদের নিয়োগপত্র দেওয়া হবে।
প্রসঙ্গত, জঙ্গলমহল এলাকায় একসময়ে বামেদের দাপট কমিয়ে তৃণমূল নিজেদের শাসন কায়েম করেছিল। তবে তারপরে এখন বিরোধী দল বিজেপি এই এলাকায় বেশ দাপট দেখাচ্ছে। মাওবাদী সমস্যা শুধু নয়, এলাকায় কর্মসংস্থান ও উন্নয়নের প্রশ্নে ক্ষোভ রয়েছে। সেই অবস্থা বদলে দিতেই লোকসভা ভোটের আগে কোমর বেঁধে রাজ্য সরকার নামতে চলেছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications