সরকারি হাসপাতালে নৈশ আবাসের ব্যবস্থা করছে সরকার, কোন কোন জেলা পাচ্ছে সুবিধা

এবার দুই পরগনা, হাওড়া সহ রাজ্যের ১৫টি হাসপাতালে রাত্রি আবাসের ব্যবস্থা করা হচ্ছে।

হাসপাতালে রোগী নিয়ে এলে অনেক সময়ই ফেরার উপায় থাকে না আত্মীয়-স্বজনদের। অবস্থা গুরুতর থাকলে রাত-দিন হাসপাতালে পড়ে থাকতে হয়। সবচেয়ে সমস্যা হয় রাতের বেলায়। শুধু যে পুরুষরা থাকেন তা নয়। নিরুপায় মহিলাদেরও হাসপাতালের বাইরে বা বারান্দায় রাত্রিবাস করতে হয়। এই অবস্থা বদলে দিতে এগিয়ে এল রাজ্য সরকার। এবার দুই পরগনা, হাওড়া সহ রাজ্যের ১৫টি হাসপাতালে রাত্রি আবাসের ব্যবস্থা করা হচ্ছে।

সরকারি হাসপাতালে নৈশ আবাসের ব্যবস্থা করছে সরকার, কোন কোন জেলা পাচ্ছে সুবিধা

রাজ্য সরকারের তরফে রোগীর আত্মীয়দের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডায়মন্ড হারবার হাসপাতাল, বারুইপুর মহকুমা হাসপাতালে সরকারি উদ্যোগে নৈশ আবাস তৈরি হয়েছে।

প্রতিটি হাসপাতালের রাত্রি আবাসে অন্তত ১০০ জন মানুষের থাকার ব্যবস্থা থাকবে। এছাড়া জেলার মহকুমা হাসপাতালে অন্তত ৫০ জনের থাকার ব্যবস্থা করা হচ্ছে।

আগামিদিনে আরজিকর মেডিক্যাল কলেজ, হাওড়ার টিএস জয়সওয়াল হাসপাতাল, উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল, সিউড়ি জেলা হাসপাতাল, মেদিনীপুর মেডিক্যাল, কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল, ঝাড়গ্রাম জেলা হাসপাতাল, বারাসত জেলা হাসপাতাল ও তমলুক জেলা হাসপাতালে নৈশ আবাস তৈরি হবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, মালদহ মেডিক্যাল কলেজ ও জলপাইগুড়ি জেলা হাসপাতালেও রাজ্য সরকার রাত্রি আবাস তৈরি করবে বলে জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+