ফের একবার নজিরবিহীনভাবে পে কমিশনের মেয়াদ বাড়াল রাজ্য সরকার
ফের রাজ্যে বাড়ল ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ। সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, এবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল পে কমিশনের মেয়াদ।
ফের রাজ্যে বাড়ল ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ। সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, এবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল পে কমিশনের মেয়াদ। উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ নভেম্বর ষষ্ঠ পে কমিশন গঠন হয় রাজ্যে। রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠনের জন্য। তারপর থেকে গঠন হয়নি সপ্তম পে কমিশন।

বেশ কয়েক বার এই পে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। যা নিয়ে ক্ষোভ রয়েছে সরকারি কর্মচারীদের অধিকাংশের। গতকাল রবিবার পে কমিশনের মেয়াদ শেষ হয়। সোমবার সেই মেয়াদ আবার বাড়ানো হল ৭ মাসের জন্য।
অন্যদিকে পুনরায় পে কমিশনের মেয়াদ বৃদ্ধিতে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের তরফে মলয় মুখোপাধ্যায় বলেন, 'রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ডিএ থেকে বঞ্চিত। সপ্তম পে কমিশন গঠন হওয়ায় কেন্দ্র এবং রাজ্যের বেতনের সমবন্টন নেই। যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা। সারা দেশের সব রাজ্য সরকার পে কমিশন-সহ ডিএ আপডেট করে দিয়েছে। শুধু আমাদের রাজ্যেই সরকারি কর্মচারীরা দিনের পর দিন চরম বঞ্চনার শিকার হচ্ছেন।'
এই নিয়ে লোকসভা নির্বাচনের সময় রাজ্যে প্রচারে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছিলেন, যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে কেন্দ্র এবং রাজ্যের কর্মচারীদের বেতন বৈষম্য থাকবে না। গঠন হবে সপ্তম পে কমিশন।












Click it and Unblock the Notifications