রাজ্যে ছুটির তালিকায় যুক্ত হল আরও একটি দিন, ঘোষণা নবান্নের
করম পুজোয় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করলো নবান্ন।
করম পুজোয় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করলো নবান্ন। রাজ্যের দ্বিতীয় বার মমতার সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারী কর্মচারীদের জন্য ছুটির তালিকা বেড়েছে। এবার সেই তালিকায় এবার যোগ হলো করম পুজোও।

নবান্ন সূত্রের খবর, আগামী সোমবার, ৯ সেপ্টেম্বর রাজ্যের আদিবাসী সরকারি কর্মীদের জন্য ছুটি দিয়েছে রাজ্য সরকার। আদিবাসী কর্মীদের কথা মাথায় রেখেই করম পুজো উপলক্ষে এই ছুটি।
ইতিমধ্যে অর্থ দফতরের তরফে ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সেই নির্দেশেকা অনুযায়ী, নবান্ন, মহাকরণের পাশাপাশি স্থানীয় রাজ্য প্রশাসন, বিধিবদ্ধ সংস্থা, পুরসভা, অধীনস্থ সংস্থায় আদিবাসী কর্মীরা এই ছুটি নিতে পারবেন।












Click it and Unblock the Notifications