মোরবি বিপর্যয় থেকে শিক্ষা, রাজ্যের সব ঝুলন্ত সেতুর রিপোর্ট তলব নবান্নের

মোরবি বিপর্যয় থেকে শিক্ষা, রাজ্যের সব ঝুলন্ত সেতুর রিপোর্ট তলব নবান্নের

গুজরাতে মোরবির ঘটনার পর আগেই সতর্ক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সব ঝুলন্ত ব্রিজের রিপোর্ট তলব করল নবান্ন। উত্তর বঙ্গে বেশ কয়েকটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। জলপাইগুড়ি, নবান্ন, দার্জিলিং জেলায় বেশ কয়েকটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। সেগুলির অবস্থা কেমন রয়েছে কীভাবে হচ্ছে রক্ষণাবেক্ষণ তা জনতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে। আগামীকালের মধ্যেই প্রত্যেক জেলার পূর্ত দফতরের ইঞ্জিিনয়ারদের রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্ট তলব নবান্নের

রিপোর্ট তলব নবান্নের

রাজ্যে যত ঝুলন্ত ব্রিজ রয়েছে সবগুলির অবস্থা কেমন রয়েছে। তা জানতে তৎপর রাজ্য সরকার। তড়িঘড়ি সব জেলা শাসকদের নির্দেশ পাঠানো হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝুলন্ত ব্রিজ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জায়গায় ঝুলন্ত ব্রিজ রয়েছে। সেখানে পর্যটকদের আনাগোনাও রয়েছে। এই সব ঝুলন্ত ব্রিজের অবস্থা কেমন রয়েছে জানতে হবে সব জেলার পূর্ত দফতরের ইঞ্জিনায়ারদের। মোরবি বিপর্যয় থেকে শিক্ষা নিয়েই রাজ্য সরকারের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।

আগামীকাল বৈঠকে মুখ্যমন্ত্রী

আগামীকাল বৈঠকে মুখ্যমন্ত্রী

২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের সব ঝুলন্ত সেতু নিয়ে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের রিপোর্ট দিতে বলা হয়েছে। আগামী কাল সেই রিপোর্ট নিয়ে পূর্ত দফতরের আধিকারীকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের সব সেতুর রিপোর্ট খতিয়ে দেখে আলোচনা করবেন। গুজরাতের মোরবির ঘটনা যাতে রাজ্যে না ঘটে সেকারণেই আগে থেকে সতর্কতা নিতে এই উদ্যোগ। রাজ্যের সব উড়ালপুলগুলির রিপোর্টেও তলব করেছেন মুখ্যমন্ত্রী। পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়ও থাকবেন সেই বৈঠকে। অন্যান্য জেলার পূর্ত দফতরের ইঞ্জিিনয়াররা থাকবেন ভার্চুয়ালি।

মোরবিতে সেতু বিপর্যয়

মোরবিতে সেতু বিপর্যয়

ছটপুজোর সন্ধ্যায় গুজরাতের মোরবিতে ভয়াবহ সেতু বিপর্যয় ঘটেছে। কেবল ছিঁড়ে নদীতে পড়ে যায় সেতুটি। দুর্ঘটনায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। সেনা নামিয়ে উদ্ধার কাজ করেছে গুজরাত সরকার। গুজরাতের মোরবিতে আগামী কাল যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেখান আহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। সংকটময় পরিস্থিতিতে একজোট হয়ে কাজ করার বার্তা দিেয়ছেন প্রধানমন্ত্রী মোদী। ইতিমধ্যেই রক্ষণাবেক্ষণকারী সংস্থার ৮ জনকে আটক করা হয়েছে। ৬ মাস ধরে রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই সেতুটি খুলে দেওয়া হয়েছিল।

দুর্ঘটনায় বাংলার একজনের মৃত্যু

দুর্ঘটনায় বাংলার একজনের মৃত্যু

গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মারা গিয়েছেন রাজ্যের েক যুবক বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল রহমান মারা গিয়েছেন এই দুর্ঘটনায়। সোনার কাজ শিখতে গুজরাতে গিয়েছিল সে। দুর্ঘটনার সময় মোরবি ব্রিজে গিয়েছিলেন তিনি। সেখানেই দুর্ঘটনায় মারা যান। হাবিবুলের দেহ ফিরিয়ে আনা হচ্ছে। তিন বন্ধুর সঙ্গে সেখানে ব্রিজ দেখতে গিয়েছিলেন হাবিবুল। গোটা গ্রামে শোকের ছায়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+