ভাঁড়ে মা-ভবানী, কোষাগার ভরতে কোন নতুন পন্থায় হাঁটতে চলেছে মমতা সরকার?
ভাঁড়ে মা-ভবানী, কোষাগার ভরতে কোন নতুন পন্থায় হাঁটতে চলেছে মমতা সরকার?
টাকা বন্ধ করে দিচ্ছে কেন্দ্র। ডি-এ দেওয়ার ক্ষমতা নেই। কোষাগার প্রায় খালি। কোষাগার ভরতে এবার নতুন পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর এবার জেলায় জেলায় খোলা হবে সরকারি মদের দোকান। নবান্ন সূত্রে খবর, সরাসরি ফ্রাঞ্চাইজির মাধ্যমে মদের দোকান খোলা হবে জেলায় জেলায়। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে।

খালি কোষাগার
কেন্দ্র সরকার একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। তার উপরে ক্লাবগুলিকে পুজোর অনুদান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক খাতে টাকা দিতে হচ্ছে রাজ্য সরকারকে। কোষাগার প্রায় খালি হয়ে গিয়েছে তার জেরে। কেন্দ্রের কাছে আবার বকেয়া রয়েছে কয়েক কোটি টাকা। সেটাকাও দিচ্ছে না কেন্দ্র। চরম সংকটে রাজ্যের একাধিক প্রকল্প। একাধিক বার কেন্দ্রের কাছে এই নিয়ে দরবার করেছেন মুখ্যমন্ত্রী নিজে। অন্য মন্ত্রীদের পাঠিয়েও দরবার করিয়েছেন তিনি।

ডি-এ দিতে পারছে না রাজ্য
রাজ্য সরকারিকর্মীদের ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মুখ্যসচিবকে বারবার তাই নিয়ে তলব করা হয়েছে। কিন্তু রাজ্য সরকারের দাবি কিছুতেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে পারবেন না তাঁরা। তার কারণ ডিএ দেওয়ার টাকা রাজ্য সরকারের কাছে নেই। বিপুল অঙ্কের ডিএ বাকি পড়ে রয়েছে তাঁদের। আগামীকাল হাইকোর্টে ডিএ-মামলার শুনানি রয়েছে। সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। বিরোধীরা এই নিয়ে রাজ্য সরকারের বিরোধিতায় সরব হয়েছেন।

জেলা জেলায় মদ বিক্রি
কোষাগার খালি। কেন্দ্র টাকা দিচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের বেতন দিতে না পারার পরিস্থিতি তৈরি হবে। আশঙ্কা করা হচ্ছে। সামনেই আবার পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে কীভাবে কোষাগার ভরানো যায় তাই নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর এবার জেলায় জেলায় মদ বিক্রি করবে রাজ্য সরকার। তেমনই পরিকল্পনা করা হচ্ছে। এতে দ্রুত কোষাগার ভরা যাবে। ইতিমধ্যেই এই নিয়ে টেন্ডার ডেকে ফেলেছে পশ্চিমবঙ্গ রাজ্য ব্রেভারেজ কর্পোরেশন। ইতিমধ্যেই উত্তরবঙ্গে সমীক্ষা করা হয়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় সমীক্ষা করা হয়ে গিয়েছে।

দিল্লিতে দরবার পঞ্চায়েতমন্ত্রীর
সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে মোদী সরকার। এই নিয়ে দিল্লিতে দরবার করতে গিয়েছিলেন রাজ্যের পঞ্চােয়ত মন্ত্রী। তবে কী নিয়ে আলোচনা হয়েছে। এবং কোনও রকম গ্রিনসিগনাল কেন্দ্র দিয়েছে কিনা তা স্পষ্ট হয়নি। তবে পঞ্চায়েত ভোটের জন্যই যে তিনি দরবার করতে গিয়েছিলেন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications