বাইরে থেকে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা, কী হাল হবে রাজ্যের আঁচ করতে সার্ভে করবেন মমতা

বাইরে থেকে ফিরছেন শ্রমিকরা, কী হাল হবে রাজ্যের আঁচ করতে সার্ভে করবেন মমতা

দলে দলে নিজেদের রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। তার উপরে আবার বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই ১০৫টি শ্রমিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার। এতে রাজ্যে সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তার আগাম সাবধানতায় নতুন সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেন্টিনেল সার্ভে হবে রাজ্যে

সেন্টিনেল সার্ভে হবে রাজ্যে

করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে পরিযায়ী শ্রমিকদের আগমনে। দলে দলে পরিযায়ী শ্রমিকরা আসতে শুরু করেছেন রাজ্যে। আরও ১০৫টি শ্রমিক টেনে রাজ্যে ফিরিয়ে আনা হবে পরিযায়ী শ্রমিকদের। এই পরিস্থিতিতে তাঁদের গতিবিধি নজরে রাখতে একটি সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার। সেন্টিনেল সার্ভে বলা হচ্ছে একে। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরায় কী প্রভাব পড়বে তা জানতেই এই সার্ভে করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সংক্রমণের ঝুঁকি বাড়ছে রাজ্যে

সংক্রমণের ঝুঁকি বাড়ছে রাজ্যে

পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করায় যে সংক্রমণ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে তা অস্বীকার করার জায়গা নেই। শুধু পরিযায়ী শ্রমিকরা নন, অন্যরাজ্যে আটকে থাকা রোগী, ছাত্র, পর্যটকরাও ফিরতে শুরু করেছেন। য়ার জেরে ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকটি গ্রিন জোন রেডজোনে পরিণত হয়েছেন। সেকারণেই মুখ্যমন্ত্রী এই সমীক্ষা চালাতে চাইছেন বলে জানা গিয়েছে।

বাড়ল কন্টেইনমেন্ট জোন

বাড়ল কন্টেইনমেন্ট জোন

এদিকে রাজ্যে বেড়েছে কন্টেইনমেন্ট জোন। তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার আগেই রাজ্যে নতুন আরও ২১িট কন্টেইনমেন্ট জোন চিহ্নিত হয়েছে। তার মধ্যে ঢুকে পড়েছে উত্তর দিনাজপুরও। কলকাতায় আরও বেড়েছে কন্টেইনমেন্ট জোন। সংখ্যা কমা তো দূরের কথা আরও বেড়ে চলেছে। বৃহস্পতিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭ জন।

চালু হচ্ছে বাস ট্যাক্সি

চালু হচ্ছে বাস ট্যাক্সি

করোনা লকডাউনের মধ্যেই শহরের চালু হচ্ছে বাস পরিষেবা। সোমবার থেকে বেসরকারি বাস পরিষেবা শুরু হবে। তবে তাতে ২০ জনের বেশি যাত্রী নিয়ে যাওয়া যাবে না। তাই ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। ন্যূনতম ভাড়া বেড়ে হয়েছে ২০ টাকা। একই ভাবে হলুদ ট্যাক্সির ভাড়া বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+