পঞ্চায়েত নির্বাচনের আগে মমতার মস্ত চাল! ২৫ হাজার শিক্ষক নিয়োগ রাজ্যে

সোমবার বিজ্ঞপ্তি জারি করার পরই পর্ষদের ওয়াবসাইটে আবেদনপত্র আপলোড করে দেওয়া হবে। তারপর অন লাইনেই প্রাথমিক শিক্ষকের শূন্য পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আসন্ন ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পর্ষদ সূত্র জানানো হয়েছে, প্রাথমিকে ২৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। আগামী সোমবারই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার।

পঞ্চায়েত নির্বাচনের আগে মমতার মস্ত চাল! ২৫ হাজার শিক্ষক নিয়োগ রাজ্যে

পর্ষদ এদিন জানিয়ে দিয়েছে, দু'বছরের প্রশিক্ষণ থাকলেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। উচ্চমাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকাও আবশ্যক। নতুবা সেই আবেদন গ্রাহ্যনীয় হবে না। সোমবার বিজ্ঞপ্তি জারি করার পরই পর্ষদের ওয়াবসাইটে আবেদনপত্র আপলোড করে দেওয়া হবে। তারপর অন লাইনেই প্রাথমিক শিক্ষকের শূন্য পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা। কীভাবে এই আবেদন করা হবে, তাও বিস্তারিত দেওয়া থাকবে ওয়েবসাইটে।

পর্ষদ আরও জানিয়েছে, আবেদন পত্র গ্রহণ করার পরই কবে পরীক্ষা নেওয়া হবে চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করেই তা জানানো হবে। সেই পরীক্ষা যে পঞ্চায়েত নির্বাচনের আগেই হবে, তা এদিনই নিশ্চিত করে দিয়েছেন পর্যদ অধিকর্তা। এবার যাতে কোনওরকম জটিলতা তৈরি না হয়, সে ব্যাপারে সতর্ক হয়েই এগনোর চেষ্টা করছে রাজ্য সরকার। রাজ্যের তরফ থেকে সমস্তরকম সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+