ডাক্তারদের উপর আক্রমণ রুখতে তৎপর মমতা, তৈরি হল ডক্টরস গ্রিভান্স পোর্টাল

ডাক্তারদের উপর আক্রমণ রুখতে তৎপর মমতা, তৈরি হল ডক্টরস গ্রভান্স পোর্টাল

রাজ্যে ডাক্তারদের উপর হামলার ঘটনা রুখতে নতুন উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। তৈরি করা হল ডক্টরস গ্রিভান্স পোর্টাল। রাজ্য সরকারের তৈরি এই পোর্টালে অভিযোগ জানালেই ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য স্বরাষ্ট্রদফতরের উদ্যোগে তৈরি হয়েছে এই পোর্টাল।

ডক্টরস গ্রিভান্স পোর্টাল

ডক্টরস গ্রিভান্স পোর্টাল

ডাক্তারদের সুরক্ষা দিতে নতুন পোর্টাল শুরু করল রাজ্য সরকার। স্বরাষ্ট্র দফতরের উদ্যোগে তৈরি হয়েছে ডক্টরস গ্রিভান্স পোর্টাল। ডাক্তারদের উপর হামলার ঘটনার তথ্য এবং অভিযোগ জানানো যাবে এই পোর্টালে। রাজ্যের যেকোনও প্রান্তে থাকা হাসপাতাল, নার্সিংহোম অথবা ডক্টরস চেম্বারের েযকোনও হামলা বা আইনশৃঙ্খলার অবনতির ঘটনার ছবি এবং তথ্য এই পোর্টালে জানাতে পারবেন যে কেউ।

অভিযোগ জানাতে হবে কী নিয়মে

অভিযোগ জানাতে হবে কী নিয়মে

এই গ্রিভান্স পোর্টালে কীভাবে অভিযোগ জানাতে পারবেন তার তথ্য দেওয়া হয়েছে। তথ্যের পাশাপাশি ছবিও দিতে পারবেন অভিযোগ কারী। করোনা পরিস্থিতির মধ্যেও একাধিক জায়গায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এই নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে চিকিৎসকদের উপর হামলা

রাজ্যে চিকিৎসকদের উপর হামলা

রাজ্যে একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই নিয়ে আন্দোলনও চলেছে। ২০১৯ সালেই গত টানা কয়েক সপ্তাহ ধরে সরকারি হাসপাতালে চিকিৎসকরা আন্দোলন শুরু করেছিলেন। তার জন্য গোটা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল।

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি

ডাক্তারদের আন্দোলন চলাকালীনই ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি মতোই রাজ্যের সরকারি হাসপাতালের ডাক্তারদের নিরাপত্তায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+