Waqf law-Mamata Banerjee: 'আইন আমাদের রাজ্যে লাগুও হবে না, দাঙ্গা কিসের?', শান্তির বার্তা দিয়ে প্রশ্ন মমতার
Waqf law-Mamata Banerjee: ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল বাংলা। আমতলা থেকে হুগলি, মুর্শিদাবাদ সর্বত্র প্রতিবাদের নামে কার্যত চলছে তাণ্ডব। সবথেকে কঠিন পরিস্থিতি মুর্শিদাবাদের একধিক জায়গায়। জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাস, গাড়ি। এমনকী ভাঙচুর চালানো হয়েছে একের পর এক সরকারি দফতরেও। রক্ষা পাইনি ভারতীয় রেলও। এই ইস্যুতে মুখ খুললেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, মোদী সরকারের আনা নয়া ওয়াকফ সংশোধনী আইন বাংলায় কার্যকর হবে না। ফলে সবাইকে শান্ত থাকার কথা বলেন প্রশাসনিক প্রধান।
আরও এহেন মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক (Waqf law-Mamata Banerjee) তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বিজেপির দাবি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন। আর তা সারা দেশে আইন হিসাবে কার্যকর হয়েছে। ফলে আইন বাংলাতেও কার্যকর হতে বাধ্য বলে পাল্টা দাবি।

Waqf law-Mamata Banerjee: আরও কি লিখছেন মুখ্যমন্ত্রী
একের পর এক জায়গায় অশান্তির ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সবাইকে শান্ত এবং সংযত থাকার বার্তা দিয়ে তিনি লিখছেন, ''যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে''। শুধু তাই নয়, এই আইনকে 'আমরা সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না'। তাহলে কেন এহেন অশান্তি তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই ইস্যুতে নাম করে বিজেপিকেও একহাত নেন।
বলেন,' কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না''। মুখ্যমন্ত্রীর আবেদন, ''আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন''।
সবার কাছে আবেদন
— Mamata Banerjee (@MamataOfficial) April 12, 2025
সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।
মনে রাখবেন, যে…
Waqf law-Mamata Banerjee: বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
আগামী ১৬ এপ্রিল বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়াকফ আইন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মৌলবী এবং রাজ্যের ইমামদের নিয়ে বৈঠক করবেন তিনি। উপস্থিত থাকবেন ফিরহাদ নিজেও। এনিয়ে কলকাতার মেয়র শুক্রবার বলেন, ওয়াকফ আইন নিয়ে বাংলায় প্রতিবাদ চলবে। বিশৃঙ্খলার কোনও জায়গা নেই। কেন্দ্র এই আইন তৈরি করে বিরোধিতা করতে চাইছে। লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে বলে উল্লেখ ফিরহাদের।












Click it and Unblock the Notifications