Mamata Banerjee At Madrid: বাংলায় পোশাক তৈরি করবে স্পেনের সংস্থা Zara, বৈঠক সারলেন মমতা
Mamata Banerjee At Madrid: স্পেনে গিয়েই পরপর বৈঠক সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি স্পেনের পোশাক সংস্থা জারা-র (Zara) মুখোমুখি হয়েছিল। সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক সারেন তিনি। আন্তর্জাতিক মানের ওই পোশাক ব্র্যান্ডের সঙ্গে বিশেষ চুক্তি হতে চলেছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দীর্ঘ পাঁচ বছর পর পাঁচদিনের সফরে বিদেশ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়েছেন স্পেনের মাদ্রিদ (Mamata Banerjee At Madrid) । মূলত বাংলার জন্যে বিনিয়োগ আনতেই তাঁর এই সফর। বাংলার শিল্পকে ঢেলে সাজাতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যেই কাজ করছেন তিনি।

সামনেই বাংলায় বসতে চলেছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। আর সেই সম্মেলনের আগে মুখ্যমন্ত্রীর মাদ্রিদ সফর খুবই তাৎপর্য। এই সফরে সে দেশের একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠক করার কথা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন বাংলায় ব্যবসার জন্যে উপযুক্ত মূলত তা তুলে ধরবেন তাঁদের কাছে। তবে ঠিক কার সঙ্গে বৈঠক করবেন তা নিয়ে জল্পনা রয়েছে। যদিও বিষয়টি চমকের মধ্যেই রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এর মধ্যেই স্পেনের পোশাক সংস্থা জারা-র শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয়। যেখানে একাধিক বিষয় উঠে এসেছে বলেই খবর।
দীর্ঘ বৈঠক শেষে একটু চুক্তি হবে। আর সেই চুক্তি অনুযায়ী বাংলাতে এই সংস্থা এক বেসরকারি সংস্থার সঙ্গে পার্টনারশিপে পোশাক তৈরি করবে। ২০২৩ সালের বড়দিনকে সামনে রেখে এই পোশাক তৈরি হওয়া শুরু হবে। এমনটাই জানা গিয়েছে। বৈঠকের একটি ভিডিও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, জারা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি ব্র্যান্ড, পশ্চিমবঙ্গেও এর জনপ্রিয়তা যথেষ্ট বেশি।
বিশেষত যুবক-যুবতীরা এই সংস্থার পোশাক পছন্দ করেন বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বিশ্বের অন্যতম বড় পোশাক ব্রঅ্যাান্ড যারা। বহু সেলেব্রিটি এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বেসডর। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে জারার পোশাকের চাহিদা আছে। তবে দাম মধ্যবিত্তের খুব একটা আয়ত্তে নয়।












Click it and Unblock the Notifications