Mamata Banerjee-Bangladesh: বাংলাদেশে যাবে শান্তি বাহিনী? মমতার প্রস্তাব লিখিত আকারে যাচ্ছে মোদীর কাছে
Mamata Banerjee-Bangladesh: বাংলাদেশে মাটিতে শান্তি বাহিনী পাঠানোর আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তা লিখিত আকারে পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। এমনটাই জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এমনকি পরিষদীয় দল আছে তারাও মুখ্যমন্ত্রীর এহেন দাবি তুলবেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে বঙ্গ বিধানসভায় পরিষদীয় মিটিং করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সমস্ত বিধায়করা উপস্থিত আছেন বলে জানা গিয়েছে (Mamata Banerjee-Bangladesh)।

বাংলার সঙ্গে বাংলাদেশের গভীর একটা সম্পর্ক আছে! এক দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত আছে। বাংলাদেশ থেকে বহু মানুষ কলকাতায় চিকিৎসা করাতে আসেন। শুধু তাই নয়, ওপারে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলা হলে পশ্চিমবঙ্গে শরণার্থী সমস্যা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিরাপত্তাও একটা বাংলার ইস্যু। এই প্রেক্ষাপটে নবান্ন কি পদক্ষেপ করে সেদিকে নজর ছিল সবার।।
এই অবস্থায় আজ বিধানসভায় বক্তব্য রাখেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee-Bangladesh)। যেখানকার পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে তিনি বলেন, কেন্দ্রের ইয়চিত দু দেশের সঙ্গে কথা বলা। এমনকি বিষয়টিকে রাষ্ট্রসংঘে তুলে ধরা হয় সেই আবেদন রাখেন। একই সঙ্গে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জিও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর এহেন প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে লিখিত আকারে পাঠানো হচ্ছে। বঙ্গ বিধানসভার তরফে এহেন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে এই ইস্যুতে লোকসভাতেও তৃণমূল সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যকে তুলে ধরা হতে পারে বলে জানা যাচ্ছে। এদিন বিধানসভায় দীর্ঘ বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, এমন ঘটনা ঘটতে চললে আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই। একবেলা খাব, দরকারে একটা রুটি ভাগ করে খাব। আমাদের লোক অত্যাচারিত হোক চাই না, বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেন। তিনি না পারলে বিদেশমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে বক্তব্য রাখেন সেই কথাও এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications