''দেশটা সবার নিজের...! অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ', গান লিখে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মমতার

৭৫ তম স্বাধীনতা দিবসে মেতে উঠেছে দেশ। আর এমন একটা দিনে নিজের লেখা গান আত্মপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মম্যতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাত ১২ টার পর তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

৭৫ তম স্বাধীনতা দিবসে মেতে উঠেছে দেশ। আর এমন একটা দিনে নিজের লেখা গান আত্মপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মম্যতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাত ১২ টার পর তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গানটি শেয়ার করার পাশাপাশি দেশের মানুষকেও স্বাধীনতা দিবসের জন্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

গান লিখে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মমতার

মমতা লিখেছেন, ''ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস। দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ''।

তবে গানটির শুরুতেই একটি বার্তা দিয়েছেন মমতা। তিনি লিখেছেন, "এই ধরণীর মাটির বাঁধন বাঁধুক জোরে মোদের, সোনার চেয়েও যে খাঁটি দেশটা সবার নিজের।"...যদি শুরুর লাইন কয়েকটি তাঁর ফেসবুকে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, গানের মাধ্যমে নব জাগরণের বার্তা দিয়েছেন তিনি। আর এই বাংলা থেকে যে নব জাগরণ সৃষ্টি সেই বিষয়টিও সুন্দর ভাবে তাঁর লেখা এবং গানের মাধ্যমে তুলে ধরেছেন মমতা। রাজনৈতিকমহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন দেশকে পথ দেখাবে বাংলা..... তাঁর গানের মাধ্যমেও সেই বার্তাই কি দিতে চাইলেন প্রশাসনিক প্রধান? প্রশ্ন রাজনৈতিকমহলের একাংশের।

শুধু তাই নয়, 'দেশটা সবার' এর মাধ্যমে কি বিজেপিকে কড়া বার্তা দিলেন নেত্রী? এমনও প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, ২০২৪ এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী বিরোধী সমস্ত জোটকে এক ছাতার তলাতে নিয়ে আসার চেষ্টা করছেন তিনি।

এই অবস্থায় দেশবাসীকে উদ্দেশ্যে করে তাঁর এই গান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আর কিছুক্ষনের মধ্যে রেড রোডে পতাকা তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর বক্তব্য রাখবেন। আর সেখান থেকে কি বার্তা মমতা দেন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

তবে এর আগেও একাধিকবার দেশের একাধিক ইস্যুতে গর্জে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম। কবিতা লিখে আবার কখনও ছবি এঁকে তাঁর প্রতিবাদ জানিয়েছেন তিনি। বিধানসভা ভোটের সময় ছবি এঁকে নিস্তব্দ প্রতিবাদ জানিয়েছেন কমিশনের বিরুদ্ধে।

এবার সাধিনিতা দিবসে গান লিখে দেশবাসীকে শুভেছা মমতার। উল্লেখ্য ৭৫ তম স্বাধীনতা দিবসে মেতে উঠেছে গোটা দেশ। আলোর মালাতে সেজে উঠেছে গোটা দেশ। সেজে উঠেছে কলকাতাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+