ভোটের ফল প্রকাশের আগে ফের কলম ধরলেন মমতা
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগের দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন কবিতা যথেষ্ট অর্থবহ বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল।
'সবটাই জরুরি। কিছু কথা ছিল, ওটাও জরুরি।'
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগের দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন কবিতা যথেষ্ট অর্থবহ বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল।
জরুরী!!! pic.twitter.com/8kNEOdBIOT
— Mamata Banerjee (@MamataOfficial) May 22, 2019
কেন্দ্রে সরকার গড়ার ক্ষেত্রে দেশের প্রায় সবকটি বেসরকারি সংবাদমাধ্যমের এক্সিট পোল বিজেপিকেই এগিয়ে রেখেছে। তাতে যারপরনাই চটেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আর রেগে গিয়ে আগের মতোই কলম ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখে ফেলেছেন আস্ত একটা কবিতা। সেটি আবার টুইটারে পোস্টও করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতা লিখেছেন, 'মধ্য রাতে সিদ্ধান্ত, ওটাও জরুরি। ভিলেনের মাঠে এ খেলা, তাতেও জরুরি।' বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জমানায় দেশের বিচার ব্যবস্থা বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গণতন্ত্রকে গুহায় পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার শেষ দুই লাইন, 'কী দেখলে নির্বাচন? নির্বাসনও কী জরুরি?' নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রশ্ন, কার নির্বাসনের কথা বলছেন দিদি।
কিছুদিন আগেই খোদ কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা এবং তা নিয়ে রাজনৈতিক বিতর্কে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বিজেপিকে আক্রমণ করেই 'চেনা নয়' 'অবিশ্বাস্য কালো' এবং 'লজ্জিত' নামে তিনটি কবিতা লিখে, সেগুলি টুইটারে পোস্ট করেছিলেন।
প্রথম কবিতায় বিজেপির বিরুদ্ধে উগ্র আগ্রাসন, সন্ত্রাসের অভিযোগ আনেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
চেনা নয় pic.twitter.com/4xQCPnlWBO
— Mamata Banerjee (@MamataOfficial) May 18, 2019
'অবিশ্বাস্য কালো' কবিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল বিজেপিকে কলঙ্কিত ব্রেন, মিথ্যাচারী, স্বৈরাচারী, অহংকারী বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অবিশ্বাস্য কালো ??? pic.twitter.com/zkdzajzx4o
— Mamata Banerjee (@MamataOfficial) May 18, 2019
আর 'লজ্জিত' কবিতায় বিজেপিকে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে না খেলার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
— Mamata Banerjee (@MamataOfficial) May 17, 2019












Click it and Unblock the Notifications