করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ফের কবিতা মমতার, পোস্টের পরই শেয়ার-লাইকের বন্যা
করোনা আতঙ্কের মাঝে ফের কলম ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় তাঁর দ্বিতীয় কবিতা প্রকাশিত হল করোনা ভাইরাল নিয়ে। তাঁর নতুন কবিতার নাম ‘কোভিড ১৯’।
করোনা আতঙ্কের মাঝে ফের কলম ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় তাঁর দ্বিতীয় কবিতা প্রকাশিত হল করোনা ভাইরাল নিয়ে। তাঁর নতুন কবিতার নাম 'কোভিড ১৯'। করোনা নিয়ে তাঁর দ্বিতীয় কবিতা অনেক বেশি সাড়া ফেলেছে ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায়। প্রথম কবিতার থেকে দ্রুত গতিতে বাড়ছে শেয়ার-লাইক।

মমতার দ্বিতীয় কবিতা করোনা নিয়ে
নোভেল করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব আতঙ্কিত। ভারত তথা বাংলাতেও এর প্রভাব পড়েছে। আতঙ্ক বাড়িয়ে সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃত্যুও। লকডাউনের সাতদিন অতিক্রান্ত, এখনও করোনা সংক্রমণে তার প্রভাব পড়েনি। এরইমধ্যে করোনা আতঙ্কে বিশ্ববাসী কতটা আতঙ্কিত তা নিয়ে কবিতা লিখলেন মমতা।
দ্বিতীয় কবিতা 'কোভিড ১৯'
তিনি লিখলেন- ‘বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা/মানুষ, মানুষ থেকে দূরে/ ছোঁয়া যাবে না স্নেহের পরশকে।' করোনা নিয়ে তাঁর এই দ্বিতীয় কবিতা তিনি তুলে ধরেছেন, মানুষ মানুষকে স্পর্শ করতে ভয় পাচ্ছে, সেই করুণ কাহিনি। তিনি প্রথম কবিতা লিখেছিলেন করোনা নিয়ে। তার নাম ছিল ‘করোনা'।

মমতার কবিতা ভাইরাল
১৯ মার্চের সেই কবিতার পর ৩০ মার্চ ফের কবিতা লিখলেন। গত ১১ দিনে প্রথম কবিতার প্রতিক্রিয়া দিয়েছেন ৮ হাজার ৯০০ মানুষ। সোমবার কোভিড ১৯ কবিতা ফেসবুকে পোস্টের দু-ঘণ্টার মধ্যেই ওই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। শেয়ারও হয়েছে দ্রুত।












Click it and Unblock the Notifications