মোদীর উপর 'প্রেশার গেম' ধরে রাখলেন মমতা '২১ এর আগে ফের নেতাজির জন্মদিন থেকে অন্তর্ধান প্রসঙ্গ চিঠিতে
মোদীর উপর 'প্রেশার গেম' ধরে রাখলেন মমতা! ফের নেতাজির জন্মদিন থেকে অন্তর্ধান প্রসঙ্গ চিঠিতে
কেন্দ্র রাজ্য সংঘাত বাংলার রাজনীতিতে নচুন বিষয় নয়। তবে ২০২০ সালের শেষ কয়েকটি মাসে যা ঘটছে তার আসল টার্গেট যে ২০২১ এর ভোট রণাঙ্গন তা বলাই বাহুল্য! এবার সেই ২০২১ এর টার্গেটে একের পর এক তোপ সরাসরি কলকাতার বুক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাগছেন দিল্লির গদিতে থাকা মোদীর দিকে। এদিন মমতা সাম্প্রতিক এক চিঠিতে নেতাজির জন্মদিন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবি তোলেন।

২০১৮ থেকে ২০২০ নেতাজি ইস্যুতে মমতার চিঠি
প্রসঙ্গত, ২৩ জানুয়ারির আগে প্রতিবারই নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠান মোদীকে। ২০১৮ সালেও একই দাবি জানিয়ে বঙ্গ রাজনীতিতে পারদ চড়ান মমতা। এবার ২০২০ সালে এসে সেই একই ধাঁচের চিঠি কলকাতা থেকে দিল্লি গেলেও, এবার তাতে রয়েছে ২০২১ সালের ভোট প্রেক্ষাপট। ফলে দিদির ক্ষুরধার 'প্রেশার গেম'-র লক্ষ্যে এবার মোদী!

মমতার চিঠিতে এবার কোন বিশেষ বার্তা?
২৩ জানুয়ারিকে দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন হিসাবে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে ১৮ নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠান প্রধানমন্ত্রীকে। তবে, নেতাজি ইস্যুতে অন্যান্য বারে একই ধরনের চিঠি দিল্লি পৌঁছলেও ১৮ নভেম্বর ২০২০ সালের চিঠিতে মমতা উল্লেখ করেছেন যে ২০২১ সালে নেতাজির জন্মবার্ষিকীর ১২৫ বছর পূর্তি। ফলে মমতার দাবির জোর এবছর আরও বেশি।

নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে বার্তা
এদিকে, নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরুদ্ধে এদিন সরব হন মমতা। তিনি সাফ জানান , এবার প্রধানমন্ত্রী মোদীকে সেই অন্তর্ধান রহস্য সম্পর্কে কেন্দ্রের কাছে যা তথ্য আছে, তা প্রকাশ্যে আনতে হবে। আপাতত অপেক্ষা, মমতার এই জোরালো সওয়ার পরে বিজেপি নেতৃত্বা ও প্রধানমন্ত্রীর দফতর কোন রাস্তা হাঁটে!

নজরে ২১
আর মাত্র কয়েকটা মাস বাকি। তার আগ রাজ্যে সাজো সাজো রব ভোট ঘিরে। করোনা কালে বিহারের ভোটের পরই জাতীয় রাজনীতির চোখ মোদী বনাম মমতার সংঘাতের দিকে। লোকসভায় মমতা যে ঘাটতির মুখে দেখেছেন ২০২১ শে তা পূরণ করতে মরিয়া ঘাসফুল। অন্যদিকে, ২০১ নিয়ে বঙ্গবিজেপি স্ট্র্যাটেজিতে এবার প্রতি মাসে বিজেপির ডাকসাইটে নেতাদের কলকাতা সফর থাকছে। এমন এক প্রেক্ষাপটে রাডজনৈতিক প্রেশার গেমও লড়াইও চলছে সমান তালে।












Click it and Unblock the Notifications