মন ভেঙেছে বাংলায় বিদ্যাসাগরের অবমাননায়, কবিতা লিখে প্রতিবাদে ‘লজ্জিত’ মমতা
কলকাতার ভোট প্রচারকে ঘিরে ধুন্ধুমার-কাণ্ড ঘটে গিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে।
কলকাতার ভোট প্রচারকে ঘিরে ধুন্ধুমার-কাণ্ড ঘটে গিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। তার প্রতিবাদে গর্জে উঠেছেন বুদ্ধিজীবীরা। এবার গর্জে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম। শেষ দফা ভোটের আগে তিনি লিখলেন কবিতা- 'লজ্জিত'।

এর আগেও বারবার তাঁর প্রতিবাদ, বার্তা তিনি জানিয়েছিলেন তাঁর নিজের হাত আঁকা ছবি, গান ও কবিতায়। সংস্কৃতির অঙ্গনে তিনি যেভাবে বিচরণ করেছেন বিরোধী দলনেত্রী থাকাকালীন, প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ভূমিকায় অবতীর্ণ। বিরোধী নেতা থাকার সময় তিনি কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন। আবার তিনি কলম ধরলেন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ জানালেন।
নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি কবিতা লেখেন, লেখেন গান, রচিত হয় উপন্যাস, প্রবন্ধ, কাব্য। এবারও তার অন্যথা হল না। বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে তিনি লিখলেন একটি কবিতা। নাম তার 'লজ্জিত'। লিখলেন- 'ভাঙতে শিখেছ/গড়তে শেখনি/ভাঙাই তোমার কাজ/ভাঙতে হলে থামতে হবে/ছিঃ ছিঃ নেইকো লাজ'।
— Mamata Banerjee (@MamataOfficial) May 17, 2019
উল্লেখ্য, গত মঙ্গলবার অমিত শাহের রোড শো ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা। বিদ্যাসাগর কলেজের ভিতরে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি পাল্টা অভিযোগ তোলে তৃণমূলের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজ পরিদর্শনে যান। নিজে হাতে বিদ্যাসাগরের ভাঙা মুর্তি কুড়িয়ে রাখেন নির্দিষ্ট জায়গায়। শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, ওই মুর্তি গড়ে দেওয়া হবে শিক্ষা দফতরের তরফে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক শান্তি মেলেনি বাংলায় মণীষী অবমাননার ঘটনায়। তাই কবিতা লিখে তিনি প্রতিবাদ পৌঁছে দিলেন ঘরে ঘরে।












Click it and Unblock the Notifications