মোদীকে চিঠিতে নালিশ মমতার! রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের সিদ্ধান্ত কাঙ্খিত কী

মোদীকে চিঠিতে নালিশ মমতার! রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের সিদ্ধান্ত কাঙ্খিত কী

করোনা লকডাউনের মধ্যে কেন্দ্রের দল বাংলায় পরিদর্শনের আসা নিয়ে সংঘাত চরমে উঠেছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে নালিশ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের দল পাঠানো কিন্তু শিষ্টাচার নয়। কেন আগে থেকে জানবে না রাজ্য।

টুইটের পরই চিঠি

টুইটের পরই চিঠি

সোমবার নবান্নে মুখ্যসচিব কেন্দ্রের টিমের বিরুদ্ধে একরাশ অভিযোগ জানিয়ে তলব করার পর মুখ্যমন্ত্রী এবার কলম ধরলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। এর আগে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে টুইট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টুইটে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রের দলকে ঘোরার অনুমতি দেবেন না।

প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানালেন, কেন্দ্রের টিম এদিন সকাল ১০টা ১০ মিনিটে রাজ্যে পা দিয়েছে। তার মাত্র আধঘণ্টা আগে চিঠি দিয়ে মুখ্যসচিবকে জানানো হয়। আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে ফোন করেন। তার আগেই পরিদর্শনে বেরিয়ে পড়েছে দল। এটা আদৌ কাঙ্খিত নয়।

মমতার টুইটে অনুরোধ

মমতার টুইটে অনুরোধ

বাংলায় লকডাউন মানা হচ্ছে না এবং বাংলার সাত জেলায় করোনা সংক্রমণ বাড়ছে- এই আশঙ্কা করে জোড়া প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। অমিত শাহের ফোনের পর মমতা টুইট বার্তায় জানান, আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়কেই অনুরোধ করেছি কীসের ভিত্তিতে জেলাগুলিকে বেছঠে নেওয়া হল। তা না জানালে বা কোনও বৈধ কারণ ছাড়াই কেন্দ্রের এই সিদ্ধান্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারব না। কেন্দ্রের এই পরিদর্শন যুক্তরাষ্ট্র পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মুখ্যসচিবের অভিযোগ

মুখ্যসচিবের অভিযোগ

এরপর মুখ্যসচিব সাংবাদিক সম্মেলন করে জানায়, কেন্দ্রীয় দল আসার আগে রাজ্যকে কিছুই জানায়নি। একেবারে শেযমুহূর্তে ফোন করা হয়েছে রাজ্যকে। তার আগেই কেন্দ্রীয় দল এসে গিয়েছে রাজ্যে। একটি দল কলকাতায় এবং একটি দল জলপাইগুডিতে আছে। কেন্দ্রীয় গাইড লাইন না মেনেই দুটি দল এলাকায় গিয়েছে বলেও তাঁর অভিযোগ।

পরিদর্শন নিয়ে সংঘাত চরমে

পরিদর্শন নিয়ে সংঘাত চরমে

উল্লেখ্য, করোনা লকডাউনে বিধিভঙ্গের অভিযোগ তুলে রাজ্য পরিদর্শনে আসার কথা জোড়া কেন্দ্রীয় দলের। একটি দল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পরিদর্শন করবে। অন্য একটি দল, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি পরিদর্শন করবে বলে জানানো হয় চিঠিতে। কিন্তু তার আগেই কেন্দ্রীয় দল পৌঁছে যায় নির্দিষ্ট এলাকায়। তাতেই সংঘাত চরমে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+