কেন্দ্র কিছুই দি্চ্ছে না, উল্টে করোনা ছড়াচ্ছে! মোদীকে কড়া চিঠি লিখছেন মমতা

কেন্দ্র কিছুই দি্চ্ছে না, উল্টে করোনা ছড়াচ্ছে! মোদীকে কড়া চিঠি লিখছেন মমতা

করোনা ছড়াচ্ছে কেন্দ্রই। প্রকারান্তরে মোদী সরকারের দিকেই তির ছুঁড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য করোনাকে নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু কেন্দ্রের কিছু সিদ্ধান্তের কারণে বিপদ বাড়ছে। এই মর্মে তিনি মোদী সরকারকে একটা চিঠি দেওয়া কথা ঘোষণা করলেন। মুখ্যসচিবকে নির্দেশ দেন মোদী সরকারকে চিঠি পাঠাতে।

মোদীকে চিঠি দিচ্ছেন মমতা

মোদীকে চিঠি দিচ্ছেন মমতা

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র কিছুই দি্চ্ছে না, উল্টে করোনা ছড়াচ্ছে। করোনা যাতে স্প্রেড না করে তার বন্দোবস্ত করছি আমরা। আর কেন্দ্র কোনও প্ল্যান ছাড়াই বিমান পাঠাচ্ছে। করোনাপ্রবণ এলাকা থেকে বিমান আসা অবিলম্বে বন্ধ করতে হবে। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

না জানিয়েই বিমান আসছে!

না জানিয়েই বিমান আসছে!

মুখ্যমন্ত্রী এই চিঠি লেখার কথা জানিয়ে বলেন, ১৫ দিনে একটা বিমান তবু মেনে নেওয়া যায়। আর তা করা দরকার সমস্ত স্বাস্থ্যবিধি মেনে। কিন্তু বর্তমানে এখন কোনও টেস্ট না করেই যাত্রীদের আনা হচ্ছে। এভাবে চললে করোনা সংক্রমণ ছড়াবে। কমিডিউনিট স্প্রেড হলে কেই তা সামলাতে পারবে না।

হটস্পট থেকে রেল পাঠানো বন্ধের দাবি

হটস্পট থেকে রেল পাঠানো বন্ধের দাবি

মমতা অভিযোগ করেন, বিমানে ফেরত যাত্রীদের কোনও পরীক্ষা হচ্ছে না। বিদেশি বিমানে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। তিনি বলেন, হটস্পট থেকে রেল পাঠানোও বন্দোবস্ত করতে হবে। যারা আসার এসে গিয়েছে। এখন হটস্পট থেকে যাত্রীদের আসা বন্ধ না করলে করোনা মোকাবিলা বাধ সাধবে।

কেন্দ্রকে কড়া বার্তা মমতার

কেন্দ্রকে কড়া বার্তা মমতার

মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের রাজ্যে ৬৫ শতাংশ সুস্থ হয়ে গিয়েছেন করোনা সংক্রমণ থেকে। এখন করোনা সংক্রমণ ছড়ানো বন্ধ করতে হবে। আমরা সাফল্যের সঙ্গে সেদিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু কেন্দ্র যদি এভাবে অসহযোগিতা করে, সর্বদা চায় করোনা ছড়িয়ে দিতে, তাহলে সামলানো অসম্ভব হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+