অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন মমতা- আসুন, জোট বাঁধি মোদী সরকারের বিরুদ্ধে

নয়া নাগরিকত্ব আইন বা এনআরসির বিরোধিতায় এবার দেশের সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নয়া নাগরিকত্ব আইন বা এনআরসির বিরোধিতায় এবার দেশের সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে আবেদন জানান- আসুন, আমরা সবাই এনআরসির বিরুদ্ধে জোট বাঁধি। ফের সিএএ ও এনআরসিকে হাতিয়ার করে দেশের প্রধান বিরোধী ও রাজনৈতিক মুখে হয়ে উঠছেন তিনি।

অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন মমতা- আসুন, জোট বাঁধি

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবারও মোদীর আক্রমণের জবাব দেন মমতা। মমতা এদিন লেখেন, দেশজুড়ে এনআরসি নিয়ে দু-রকম কথা শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে।

মমতার সুরে সুর মিলিয়ে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই জানিয়েছিলেন তারা রাজ্যে এনআরসি লাগু করতে দেবেন না। নয়া নাগরিকত্ব আইন তারা মানবেন না। অবিজেপি ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমেই বেঁকে বসেছিলেন। তারপর বিজেপির বন্ধু-রাজ্য বিহার ও বিজেপি শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রীও এনআরসিতে বেঁকে বসেন।

এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনা এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও বিজেপির বিরুদ্ধে চলে য়ায় সংসদে ভোট দেওয়া সত্ত্বেও। এখন আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন। চিঠি লিখে সবাইকে এক সঙ্গে লড়াইয়ের বার্তা দিলেন মোদী সরকারের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+