নাগরিকত্ব ইস্যুতে মমতার 'একলা চলো রে' নীতি! বিরোধীদের বৈঠক নিয়ে অগ্নিকন্যা কী জানালেন

৮ তারিখে কংগ্রেস-বামেদের ডাকা বনধ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি প্রসঙ্গে বুধবারই গঙ্গাসাগর থেকে ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি সাফ জানান , যে য়ে ইস্যুতে বনধ হয়েছে , তাতে তাঁর দলের সম্পূর্ণ সমর্থন রয়েছে।

৮ তারিখে কংগ্রেস-বামেদের ডাকা বনধ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি প্রসঙ্গে বুধবারই গঙ্গাসাগর থেকে ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি সাফ জানান , যে য়ে ইস্যুতে বনধ হয়েছে , তাতে তাঁর দলের সম্পূর্ণ সমর্থন রয়েছে। তা সত্ত্বেও কেন এমন ভাঙচুর, আগুন জ্বলল , তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। আর এই ঘটনার ঠিক ২৪ ঘন্টার মধ্যেই বাংলার অগ্নিকন্যা জানিয়ে দিলেন দিল্লিতে ১৩ জানুয়ারিতে বিরোধীদের বৈঠকে তিনি যাচ্ছেন না।

দিল্লির বৈঠকে নেই মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে, নাগরিকত্ব ও এনআরসি ইস্যুতে তাঁর দল একাই লড়বে। এই ইস্যুগুলি নিয়ে আগামী ১৩ জানুয়ারি দিল্লিতে কংগ্রেস,সিপিএম সহ বিরোধী শিবির যে বৈঠক ডেকেছে, তাতে তিনি যাচ্ছেন না। মূলত এই বৈঠক ছিল, সাম্প্রতিক কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিএএ বিরোধিতার জেরে শুরু হওয়া হিংসা নিয়ে। যে ইস্যুতে মমতা নিজেও কংগ্রেস ও বাম দলগুলিকে আগে সমর্থন করেছেন। তবে বুধবারের ঘটনার পর অগ্নিকন্যা 'একলা চলো রে' নীতিতে এগিয়ে যাচ্ছে।

 'বাম-কংগ্রেস নোংরা রাজনীতি করছে'

'বাম-কংগ্রেস নোংরা রাজনীতি করছে'

বুধবারের ঘটনা নিয়ে মমতা নিজের ক্ষোভ উগড়ে বলেন, 'বাম ও কংগ্রেস বাংলায় নোংরা রাজনীতি করছে। ওরা হিংসায় মদত দিয়েছে মালদায়। সেখানে গাড়ি জ্বালিয়ে দেওয়ায় ঘটনায় ওরাই দায়ী (কংগ্রেস ও বাম )। '
তিনি বলেন এই দুই পার্টি বাংলায় 'গুন্ডারাজ' চালাচ্ছে। এগুলি 'নিম্নমানের রাজনীতি' বলেও উল্লেখ করেন মমতা।

 বিধানসভায় নাগরিকত্ব ইস্যুতে বিল দেরিতে

বিধানসভায় নাগরিকত্ব ইস্যুতে বিল দেরিতে

এর আগে , বাংলার বিধানসভায় নাগরিকত্ব ইস্যুতে বিল প্রস্তাব করার কথা ছিল তৃণমূল সংকারের। তবে আপাতত সেই প্রস্তাব পাশ হচ্ছেনা বলে সূত্রের দাবি। এদিকে, আজও নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুর বিরোধিতা করে পছে নামছেন মমতা। আর তার আগে এমন সিদ্ধান্তের খবরে রীতিমতো তোলপাড় ফেলেছে জাতীয় রাজনীতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+