Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উৎসবে মুখর মাহেশ থেকে মায়াপুর, রথযাত্রা সূচনার আগে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

প্রথম রথে বলরাম, পরের রথটিতে শুভদ্রা আর তৃতীয় রথে চড়ে এদিন মাসির বাড়ি যাবেন জগন্নাথ। সেই রথযাত্রা যেন ভক্তির হাত ধরে ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর নামান্তর।

প্রথম রথে বলরাম, পরের রথটিতে শুভদ্রা আর তৃতীয় রথে চড়ে এদিন মাসির বাড়ি যাবেন জগন্নাথ। সেই রথযাত্রা যেন ভক্তির হাত ধরে ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর নামান্তর। এই যাত্রায় রথের রশিতে টান পড়ার সঙ্গেই চারিদিক মুখরিত হবে হরিধ্বনিতে। উৎসব আনন্দে এদিন মাতোয়ারা হবে নদিয়ার মায়াপুর থেকে হুগলির মাহেশ। কলকাতায় এই রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উৎসবে মুখর মাহেশ থেকে মায়াপুর, রথযাত্রা সূচনার আগে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, ইস্কনের রথযাত্রা ১৯৭১ সাল থেকে আয়োজিত হচ্ছে কলকাতায়। সেই থেকে প্রথা মেনে এদিনও কলকাতার রাজপথে সাড়ম্বরে আয়োজিত হবে রথযাত্রা। ভক্তের ভিড়ের মধ্যেই জগন্নাথ, বলরাম,শুভদ্রা যাবেন মাসির বাড়ি। যাত্রা ঘিরে আয়োজিত হবে মেলার। এই রথযাত্রায় গোটা শহর প্রদক্ষিণ করবে ইস্কনের রথ। এজেসি বোস রোড থেকে শুরু করে ব্রিগেজ প্য়ারেডগ্রাউন্ডে এসে থামবে রথ। পরম্পরা মেনে এদিন রথযাত্রার সূচনায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন, তাঁর সোশ্যাল মিডিয়া সাইটে রথযাত্রা উপলক্ষ্যে শান্তির বার্তা প্রেরণ করেন।

এর আগে , রথযাত্রা উপলক্ষ্যে তিনি রাজনীতি না করার চরম হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধীদের। বহিরাগতরা যাতে উৎসবের মধ্য়ে ঢুকে তা নষ্ট করে না দিতে পারে , সেবিষয়েও সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের উৎসব উপলক্ষ্য়ে পুলিশ ও প্রশাসনকেও বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+