জন্মদিনে দারুণ এক সারপ্রাইজ পেলেন অভিনেত্রী শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় জানাতেই ট্রোলড
জন্মদিনে দারুণ এক সারপ্রাইজ পেলেন অভিনেত্রী শ্রাবন্তী
সম্প্রতি ৩৪ বছরে পা দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর জন্মদিনের সেরা উপহার হিসাবে যা পেলেন তা রীতিমতো চমক লাগার মতো। শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই চিঠি স্বাধীনতা দিবসের দিন নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন শ্রাবন্তী।
মমতা বন্দ্যোপাধ্যায়ে শুভেচ্ছা
গত ১৩ অগাস্ট জন্মদিন ছিল অভিনেত্রীর। টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীও যে তাঁকে শুভেচ্ছা জানাবেন তা মনে হয় কল্পনার বাইরে ছিল। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, 'প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে ভাল থেকো সুস্থ থেকো'। মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা পাঠানো ছিঠির ছবি পোস্ট করে শ্রাবন্তী ক্যাপশনে লিখেছেন, 'আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি...এটা আমার জন্মদিনের সেরা উপহার...ধন্যবাদ দিদি।'

রাজনৈতিক জীবন
প্রসঙ্গত, এ বছরের বিধানসভা নির্বাচনের আগে আগেই বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থীও হন, কিন্তু রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান। এরপর নিজেকে গুটিয়ে নিয়েছেন শ্রাবন্তী। সেভাবে দলীয় কোনও কর্মসূচিতে তাঁকে দেখতে পাওয়া যায় না। তারওপর মুখ্যমন্ত্রীর চিঠি জল্পনাকে উস্কে দিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি ফের দিদির ছত্রছায়ায় আসতে চাইছেন শ্রাবন্তী? বিজেপিতে যোগ দেওয়ার আগে শোনা যায় অভিনেত্রী তৃণমূল ঘনিষ্ঠ ছিল। তৃণমূলের অনেক কর্মসূচিতেও অন্যান্য তারকাদের সঙ্গে শ্রাবন্তীকেও দেখা গিয়েছিল।

নেটিজেনদের ট্রোলের মুখে অভিনেত্রী
অন্যদিকে টলিউড তারকাদের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানোর চল মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু পুরনো অভ্যাস। এর আগেও টলিউডের অনেক তারকার জন্মদিনে তিনি শুভেচ্ছা পাঠিয়েছিলেন। এটাও সেরকমই একটি বিষয়। তবে শ্রাবন্তীর এই চিঠি পোস্ট করার পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে শুরু করে দিয়েছেন। নেটিজেনদের অনেকে বলছেন অভিনেত্রীর বর বদল দেখে অভ্যস্ত রাজ্যবাসী, এবার কি দল বদলও করছেন?

সিনেমার কাজে মনোনিবেশ
শ্রাবন্তী এখন রাজনীতি থেকে অনেকটাই দূরে রয়েছেন। নিজের পুরনো জগতে ফিরে এসেছেন। সিনেমার কাজ ও জিমের দায়িত্ব সামলাতে ব্যস্ত এখন তিনি। তার ওপর আবার ছেলে ঝিনুকের দায়িত্ব রয়েছে। সম্প্রতি তাঁর ছেলে ১৯ বছরে পা দিল। রোশন সিং ও শ্রাবন্তী বৈবাহিক বিষয়টি এখন আদালতে বিচারাধীন আছে বলে জানা গিয়েছে। এরই মধ্যে আবার ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জনও রটেছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications