মমতায় জয় বাংলায়, নতুন নতুন মিমে ভরল সোশ্যাল মিডিয়া
মমতায় জয় বাংলায়, নতুন নতুন মিমে ভরল সোশ্যাল মিডিয়া
মোদী শাহের সব আশায় জল ঢেলে বাংলায় বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও নন্দীগ্রাম হাতছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কেন্দ্রেই প্রার্থী হয়েছিলেন তিনি। মমতার জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি পড়ে গিয়েছে। একটি মিম খুব বেশি ঘোরা ফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।

তাতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছেন এক মহিলা। তাঁর কাঁধে একটি ঝোলা রয়েছে। পিছন থেকে হঠাৎ করে একটি বাইকে ২ জনএসে নামে।মহিলার তাঁধ থেকে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু মহিলা ব্যাগটি ছুড়ে ফেলে দিয়ে তাঁদের বাইক নিয়ে পালিয়ে যায়। পরে আবার বাইকে করে এসে সে তাঁর ব্যাগটিও িছনিয়ে নিয়ে চলে যায়।
এখানে ব্যাগ হাতে মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে দেখানো হয়েছে। আর তাঁর কাঁধে থাকা ব্যাগটি নন্দীগ্রাম হিসেবে দেখানো হয়েছে। আর যে বাইকে করে দুই ছিনতাইবাজকে আসতে দেখা গিয়েছে তাঁদের মোদী ও শাহ হিসেবে দেখানো হয়েছে। আর বাইকটি পশ্চিমবঙ্গ হিসেবে দেখানো হয়েছে। সেটা নিয়ে চলে যাওয়ার পর নন্দীগ্রামও মমতা ছিনিয়ে নিয়েছেন বলে দেখানো হয়েছে মিমে।












Click it and Unblock the Notifications