ভবানীপুরে মমতার জয় কত ভোটে, কোন অঙ্কে হিসেব মেলানোর চেষ্টা রাজনৈতিক মহলের
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর উপনির্বাচনে জেতা আসনেও হেরেছে বিজেপি। যেখানে তৃণমূল কোনওদিন জেতেনি সেই আসনেও বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল কংগ্রেস।
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর উপনির্বাচনে জেতা আসনেও হেরেছে বিজেপি। যেখানে তৃণমূল কোনওদিন জেতেনি সেই আসনেও বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল কংগ্রেস। সেই নিরিখে ভবানীপুরেও যে বিজেপি হারবে সে ব্যাপারে নিশ্চিত নেতৃত্ব। এমনকী মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর নিয়েও বিজেপি আশাবাদী নয়।

তৃণমূল বিপুল জয় পেতে চলেছে ভবানীপুরে!
রবিবার তিন কেন্দ্রের নির্বাচনী ফল প্রকাশ হবে। রাজনৈতিক মহল মনে করছে, এই ফল তৃণমূলের পক্ষ ৩-০ হতে চলেছে। ভবানীপুরে গত নির্বাচনে বিপুল ব্যবধানে জিতেছিল তৃণমূল কংগ্রেস। তারপর এবার এই কেন্দ্রের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্যোরাপাধ্যায়। তৃণমূল এই কেন্দ্রে ৫০ হাজারেরও বেশি ভোটে জয় পাবে বলে মনে করছে। এমনকী বিজেপি নেতৃত্বের একাংশও মনে করছে তৃণমূল বিপুল জয় পেতে চলেছে ভবানীপুরে।

তৃণমূলের বিধানসভা আসন সরকারিভাবে ২১৫ হবে!
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ভোট পড়ার হার সন্তোষজনক নয় ভবানীপুরে। সব দিক বিচার করে বিজেপি এখানে জেতার আশা করছে না। বরং তাঁরা অঙ্ক কষছে কত ভোটের ব্যবধানে হার হয়। রবিবার ভবানীপুরের সঙ্গে বাকি দুই কেন্দ্রের ফলও প্রকাশিত হবে। এই তিন কেন্দ্রেই বিপুল জয় পেয়ে তৃণমূল তাঁদের বিধানসভার আসন সরকারিভাবে ২১৫-য় নিয়ে যেতে সম্ভবপর হবে।

ভবানীপুরে মমতার জয় কত ব্যবধান হতে পারে, জল্পনা
ভবানীপুরে মমতার জয় ৫০ হাজারেরও বেশি ব্যবধান হবে বলে ধরে নিয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ব্যবধান ৫০ হাজারে না পৌঁছলেও ৩০ থেকে ৪০ হাজার হবেই। তৃণমূল যে একুশের নির্বাচনের যে ব্যবধান তার থেকে বেশি মার্জিনে জিততে সমর্থ হবে সামগ্রিক পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ড্যাং-ডেঙিযে জয় হাসিল করবেন
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, উপনির্বাচন কখনও রাজ্য বা কেন্দ্রের শাসন ক্ষমতায় পরিবর্তন আনতে পারে না। ফলে সাধারণ মানুষ এই নির্বাচন নিয়ে বেশ চিন্তাও করে না। শসাক পক্ষেই সাধারণত রায় যায়। তৃণমূল বিপুল জয় পেয়েছে ২০২১-এর বিধানসভা নির্বাচনে। মুখ্যমন্ত্রী নন-এমএলএ বলে এই উপনির্বাচন হচ্ছে। ফলে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ড্যাং-ডেঙিযে জয় হাসিল করবেন।

জয়ের ব্যবধান আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা
২০২১-এর নির্বাচনে ভবানীপুরে কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮৭১৯ ভোটে। এই ব্যবধান আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতেই উপনির্বাচনে কম ভোট পড়ে। তারপর মুসলিম ভোটকে সঙ্ঘবদ্ধ করা গেলেও হিন্দু ভোটকে সেভাবে সঙ্ঘবদ্ধ করতে পারেনি বিজেপি। হিন্দু ভোটেরও একটা বড় অংশ তৃণমূলের দিকে যাবে। আর অবাঙালি ভোটব্যাঙ্কের ভোট বিজেপির ঝুলিতে আসবে বলে মনে করেছিল বিজেপি, কিন্তু তাদেরও ভোটের লাইনে আনতে ব্যর্থ হয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications