আবারও মালদা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ মার্চ মালদায় একটি কর্মীসভা করার কথা।
West Bengal
oi-Kamal
By Kamal Guha
আবারও মালদা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ মার্চ মালদায় একটি কর্মীসভা করার কথা। সেই কারণে মালদা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদার সাহাপুর বাইপাসের ধারে জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ হাজার কর্মী সভায় যোগ দিতে আসবেন। তবে সড়কপথে না আকাশ পথে তৃণমূল সুপ্রিমো মালদা আসবেন তা জানা নেই নেতৃত্বের। এদিকে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বুধবার মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নূরের নেতৃত্বে এক প্রতিনিধিদল ঘটনা স্থল পরিদর্শশনে যান। এই বিষয়ে জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর জানান আগামী মাসের ৪ তারিখ মালদা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। সাহাপুরের নিত্যানন্দপুরে এক বুধ ভিত্তিক জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। বেলা তিনটায় এসে পৌঁছাবেন তিনি যদিও দলের কর্মীরা তারা একটার সময় এই সভা শুরু করবেন।
এই জনসভায় প্রায় লক্ষাধিক কর্মীর সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন মৌসম বেনজির নূর।