দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতির পর আরও এক সেরার সম্মান পেল বাংলা, পুরস্কার নিতে বার্লিনে যাবেন মমতা
দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতির পর আরও এক সেরার সম্মান পেল বাংলা, পুরস্কার নিতে বার্লিনে যাবেন মমতা
দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলা। তারপর আরও এক সেরার শিরোপা বঙ্গের ঝুলিতে। মুখ্যমন্ত্রী নিজে সোমবার প্রশিক্ষিতদের সম্মান প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠানে সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন আগামী ২৩ মার্চ সেই সেরাার পুরস্কার নিতে বার্লিনে যাবেন তিনি। এবার বঙ্গের ঝুলিতে মিলেছে সেরা সংস্কৃতিক পর্যটনের শিরোপা।

ফের সেরা বাংলা
ফের সেরার শিরোপা পেলা বাংলা। এবার সেরা সংস্কৃতিক পর্যটন বা কালচারাল ডেস্টিনেশনের শিরোপা পেয়েছে পশ্চিমবঙ্গ। আগামী ২৩মার্চ ২০২৩ সালে সেই পুরস্কার দেওয়া হবে। সেটা িনতে যাবেন মুখ্যমন্ত্রী নিজে। সোমবার কারিগরি প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিিন জানিয়েছেন বঙ্গের এই সেরার শিরোপা প্রাপ্তির খবর। তিনি িনজে সেই পুরস্কার নিতে যাবেন বলে জানিয়েছেন। এর আগে কন্যাশ্রী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সেরার শিরোপা পেয়েছিল। সেই পুরস্কার নিতেও বিদেশে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধীদের নিশানা
কারীগরি প্রশিক্ষণ প্রাপ্ত ১১ হাজার জনকে এদিক নিয়োগপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বিরোধীদের নিশানা করতেও ছাড়েননি। তিনি বলেছেন বাংলার ভাল জিিনস চোখে পড়ে না কয়েকজনের। তাঁরা কেবল বাংলার নামে কুৎসা করে বেড়ায়। বিজেপি নাম না করে িনশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি িনয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর ঘনিষ্ঠে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে।

১১ হাজার চাকরি প্রদান
সোমবার কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের ১১ হাজার জনের নিয়োগ পত্র দিয়েছেন তিনি। তিনি বলেছেন ভবিষ্যতে আরও কর্মসংস্থান হবে রাজ্যে। কর্মসংস্থানই এখন টার্গেট। বাংলাকে শিল্পবান্ধব করে গড়ে তোলা হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বাংলা উৎকর্ষে সেরা। সেকারণেই বাংলাকে ছোট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিিন। রাজ্যে আরও শিল্প গড়ে উঠছে। তাতে আরও কর্মসংস্থান হবে বলে বার্তা িদয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেউচা পাঁচামি নিয়ে কুৎসা হচ্ছে
দেউচা-পাঁচামি তৈরি হয়ে গেলে আরও কর্মসংস্থান পাবেন রাজ্যবাসী। কিন্তু কয়েকজন দেউচা পাঁচামি নিয়ে কুৎসা করছেন। সেখানকার বাসিন্দাদের থাকার জায়গা দেওয়া হয়েছে। কাজ দেওয়া হয়েছে।তারপরেও দেউচা পাঁচামি িনয়ে কয়েকজন কুৎসা করছে বলে অভিযোগ করেছেন তিিন। প্রসঙ্গত উল্লেখ্য দেউচা পাঁচামিতে কয়লাখনি তৈরি করতে চায় মমতা সরকার। কিন্তু বিজেপি এবং বামেরা তাতে বাধা দিচ্ছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications