১০ থেকে ১৫ দিন অন্তর এবার এসএসকেএম হাসপাতালেই 'চেম্বার' খুলবেন মমতা! কেন জানেন
১০ থেকে ১৫ দিন অন্তর এবার এসএসকেএম হাসপাতালেই 'চেম্বার' খুলবেন মমতা! কেন জানেন
এবার থেকে হাসপাতালেই 'চেম্বার' করবেন মমতা বন্দ্যোপধ্যায়! অবাক হচ্ছেন তো। হঠাত নবান্ন ছেড়ে কেন এসএসকেএমে বসবেন? হ্যাঁ এমনটাই নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা এসএসকেএমে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। যদিও তাঁর এক আত্মীয় এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন। মূলত তাঁকে দেখতেই নবান্ন থেকে বেরিয়ে সোজা চলে যান সরকারি এই সুপার স্পেশালিটি হাসপাতালে। বেশ কিছুক্ষণ সেখানে কাটান মমতা। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, হাসপাতালগুলির পরিস্থিতির দিকে এবার থেকে তিনি নিজেই নজর রাখবেন। আর এজন্যে ১০ থেকে ১৫ দিন অন্তর তিনি এসএসকেএমে বসবেন বলেও দাবি তাঁর। শুধু তিনি একা নন, অন্যান্য সরকারি আধিকারিকরাও তাঁর সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
আর হাসপাতালে বসেই হাসপাতালগুলির উপর নজরদারি তিনি চালাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে কেন এসেএসকেএমকে মুখ্যমন্ত্রী বেছে নিলেন? এই প্রসঙ্গে মমতা জানান, স্বাস্থ্য ভবন অনেকটাই দূরে। ফলে সবসময় সেখানে যাওয়া সম্ভব হয় না। আর সেই কারণে রাজ্যের এই সরকারি হাসপাতালেই আলাদা একটা চেম্বার বানাতে চলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ''অনেক সময় অনেক হাসপাতালে সমস্যা থাকে। এখানে ৫ টা মেডিক্যাল কলেজ আছে। তা ছাড়াও স্বাস্থ্যের নানারকম ব্যাপার আছে। তাই স্বাস্থ্যসচিব আমার সঙ্গে থাকবে। কখনও মুখ্যসচিবকেও সঙ্গে নিয়ে আসব''।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধায়। সেই মতো প্রত্যেক এলাকাতে একটা করে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন। স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি মাঝে মধ্যে হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিটও করতেন তিনি। কিন্তু এরপরেও সরকারি হাসপাতালগুলিকে নিয়ে একাধিক অভিযোগ সামণে আসে।
কখনও বেড নেই তো কখনও আবার রেফার করার মতো মারাত্মক অভিযোগ। অন্যদিকে আবার তৃতীয় ওয়েভের আতঙ্ক। আর এই অবস্থায় আগেভাবে পরিকাঠামো তৈরির জন্যে সরকারি হাসপাতালগুলিকে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নির্দেশ দেওয়া হলেও কি কাজ হচ্ছে? এবার সে বিষয়টিও এসএসকেএমে বসে মনিটারিং করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর সেই কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে এদিন্ মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এই হাসপাতালে বসে শুধু স্বাস্থ্য নয়, শিল্প নিয়েও আলোচনা হবে। তিনি বলেন, আমার উদ্দেশ্য হচ্ছে এখন শিল্প। আর শিল্পের ক্ষেত্রের যা যা সমস্যা রয়েছে। বিনিয়োগ এবং কর্মসংস্থানের ব্যাপারে কথা বলতে একটা বোর্ড গড়েছি। সবাই মিলে বসব। অর্থাৎ হাসপাতালে বসে শুধু স্বাস্থ্য নয়, শিল্পের বিষয়টিও খতিয়ে দেখবেন মমতা।












Click it and Unblock the Notifications