মমতা কি অন্য কোনও আসনে লড়বেন বাংলায়, নন্দীগ্রামের বার্তায় স্পষ্ট জানাল তৃণমূল

মমতা কি অন্য কোনও আসনে লড়বেন বাংলায়, নন্দীগ্রামের বার্তায় স্পষ্ট জানাল তৃণমূল

নন্দীগ্রামকে এবার হাইপ্রোফাইল কেন্দ্রের তকমা দেওয়া হয়েছে। নন্দীগ্রামের ব্যাটলগ্রাউন্ডে জয় নিয়ে কোনও সংশয় দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দুকে বিপুল ভোটে হারিয়েই বিজয় কেতন ওড়াবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির পর তৃণমূলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হল অন্য কেনও আসন থেকে দাঁড়ানোর কোনও প্রশ্নই নেই।

শুভেন্দুর মুখে চওড়া হাসি দেখে মমতাকে কটাক্ষ

শুভেন্দুর মুখে চওড়া হাসি দেখে মমতাকে কটাক্ষ

নন্দীগ্রামের ভোট-পর্বে দুপুরের পর থেকেই শুভেন্দু অধিকারীর মুখে চওড়া হাসি দেখা গিয়েছিল। তিনি দাবি করেছিলেন তিনি জিতছেন। বেগম হারবেনই এবার। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বয়ালের বুথে বিক্ষোভ হয়। তখনই প্রধানমন্ত্রী মোদী উলুবেড়িয়ায় জনসভা থেকে আওয়াজ তোলেন, এখনও শেষ দফার নির্বাচন বাকি, যদি কোনও আসন থেকে লড়াই করতে পারেন।

মমতা অন্য কোনও আসন থেকে লড়ছেন না

মমতা অন্য কোনও আসন থেকে লড়ছেন না

এরপরই চর্চা শুরু হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনও আসন থেকে প্রার্থী হন কি না। এরই মধ্যে নন্দীগ্রাম থেকে বিজয়ঝান্ডা ওড়ানোর বার্তা দেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল সূত্র থেকে স্পষ্ট করে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

শুধু নন্দীগ্রামে থেকেই প্রার্থী হতে হবে মাননীয়াকে

শুধু নন্দীগ্রামে থেকেই প্রার্থী হতে হবে মাননীয়াকে

এবার নিজের গড় ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নন্দীগ্রাম থেকে যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন সেই শুভেন্দু অধিকারী দলবদল করে বিজেপিতে যোগ দেন। এবং বিজেপি তাঁকে নন্দীগ্রামের প্রার্থী করে। শুভেন্দু এরপর মমতাকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন, শুধু নন্দীগ্রাম থেকেই প্রার্থী হতে হবে মাননীয়াকে। চ্যালেঞ্জ দিচ্ছি ৫০ হাজার ভোটে হারাব।

মোদীর খোঁচা, নন্দীগ্রামে জয়ের ব্যাপারে নিশ্চিত মমতা

মোদীর খোঁচা, নন্দীগ্রামে জয়ের ব্যাপারে নিশ্চিত মমতা

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জ নিয়ে শুধু নন্দীগ্রাম থেকেই লড়ার সিদ্ধান্ত নেন। নিজের কেন্দ্র ভবানীপুরে তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে ছেড়ে দেন। বিজেপি আওয়াজ তুলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারার আশঙ্কা থেকে অন্য কোথাও প্রার্থী হবেন। নরেন্দ্র মোদীও ভোটপ্রচারে এসে সেই খোঁচা দেন। কিন্তু নন্দীগ্রামে মমতার জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল।

মোদীর নন্দীগ্রাম-খোঁচার জবাবে কড়া বার্তা মমতার

মোদীর নন্দীগ্রাম-খোঁচার জবাবে কড়া বার্তা মমতার

তৃণমূল জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে হারের ভয়ে অন্য আসনে লড়ার পরিকল্পনা করছেন। কয়েকদিন ধরেই এমন একটা খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল বিজেপির তরফে। নন্দীগ্রামে ভোটের দিন বিজেপি আবার সেই সম্ভাবনা নিয়ে কটাক্ষের সুর তোলে। মোদী বলেন, দিদি তো বুঝে গিয়েছেন নন্দীগ্রামে হারবেন, অন্য কোনও জায়গায় মনোনয়ন কি জমা দেবেন। মমতা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেন ৯০ শতাংশ ভোট পাব। মানুষের ভোটে আমি জিতব নন্দীগ্রামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+