ইয়াসের দাপটে উত্তাল সমুদ্র! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠকে মমতা

একদিকে করোনার দাপট অন্যদিকে শক্তি পাকিয়ে ধেয়ে আসছে সাইকোন ইয়াস। পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। কিছুটা প্রভাব পড়তে পারে অন্ধ্র উপকূলেও।

একদিকে করোনার দাপট অন্যদিকে শক্তি পাকিয়ে ধেয়ে আসছে সাইকোন ইয়াস। পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। কিছুটা প্রভাব পড়তে পারে অন্ধ্র উপকূলেও।

হাওয়া অফিস জানাচ্ছে, যেভাবে ইয়াস শক্তি পাকাচ্ছে তাতে আম্ফানের থেকেও ভয়াবহ হতে পারে এই ঝড়। এমনটাই জানা যাচ্ছে।

ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি বৈঠকে অমিত শাহ, থাকছেন না মমতা

শুধু তাই নয়, বাংলা এবং ওডিশায় ইয়াশের তাণ্ডবলীলা সবচেয়ে বেশি চলবে বলে আগাম পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। এই অবস্থায় তিন রাজ্য নিয়ে সতর্ক কেন্দ্রও। ইতিমধ্যে রবিবার সাইক্লোন নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী।

বিপর্যয় মোকাবিলায় সবকটি বিভাগের সঙ্গে বৈঠক করে উদ্ধারকারী দলগুলিকে সতর্ক করেছেন তিনি। সুপার সাইক্লোন ইয়াস নিয়ে চিন্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও। আর এই অবস্থায় ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনায় বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই বৈঠকে থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা গিয়েছিল কিন্তু জানা যাচ্ছে, এই বৈঠকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কীভাবে দুর্যোগ মোকাবিলা সম্ভব তা নিয়েই মুলতব আলোচনা হচ্ছে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, ইয়াসের একটা বড় প্রভাব পড়বে দ্বীপপুঞ্জেও। কারণ, বঙ্গোপসাগরের এই অংশ থেকেই শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়টি। তাই সোমবারের বৈঠকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপ-রাজ্যপালকেও বৈঠকে ডেকেছেন অমিত শাহ।

এছাড়া ভিডিও কনফারেন্সে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও কীভাবে রাজ্যগুলিকে সতর্ক করা হবে সে বিষয়টিও জানানো হবে কেন্দ্রের তরফে।

উল্লেখ্য, আম্ফানের মতই তীব্র হবে তার গতি। দিঘা থেকে মাত্র ৬৫০কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস। তার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে উপকূলবর্তী জেলা গুলিতে। শহর কলকাতাতেও মধ্যরাত থেকে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ইয়াস। প্রমদ গুণছে বাংলা, ওড়িশা।

আর কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। আন্দামান থেকে তীব্র গতিতে এগিয়ে আসছে সে। এইমুহূর্তে দিঘা থেকে ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ইয়াস। তীব্র তার গতি। আরও শক্তিসঞ্চয় করতে পারে ইয়াস এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।

সেদিকেই নজর রেখে চলেছেন তাঁরা।ইয়াসের গতিবেগ ক্রমশ বাড়ছে। ঘণ্টায় ১৫০ েথকে ১৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস প্রাথমিক ভাবে এমনই সতর্কতা জারি করা হয়েছে। দিঘা এবং পারাদ্বীপের মধ্যবর্তী স্থানে ল্যান্ড ফল করার কথা ইয়াসের। ইতি মধ্যেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র।

ইয়াসের দাপটে সমুদ্রের ঢেউ ২০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। দিঘা উপকূলে এই সময় কেউ যাতে না থাকেন তার জন্য সতর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+