‌Mamata Banerjee: অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ, যাবেন কি মমতা?

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে বামেদের পথেই হাঁটলেন মমতা। সূত্রের খবর অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে নাকি উপস্থিত থাকবেন না তিনি। এক্ষেত্রে বামেদের মতো একই যুক্তি দিয়েছে তাঁর দল। রাম মন্দিরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি।

সেকারণেই তিনি এবং তাঁর দলের কেউ রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেবেন না। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকারি ভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি। সূত্রের খবর বিজেপি রাম মন্দিরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে বিবেচনা করেই এই সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নিয়েছেন বলে সূত্রের খবর।

‌Mamata Banerjee

আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। সেদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে সব রাজনৈতিক দলের নেতাদের কাছেও পাঠানো হয়েছে আমন্ত্রণ পত্র। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ না পাঠানোয় ক্ষোভ প্রকশ করেেছ কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কেবল আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।

বামেদেরও আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। কিন্তু বামেরা সেই অনুষ্ঠানে যোগ দেবে না বলে সিদ্ধান্ত ঘোষণা করেছে। সিপিএম নেত্রী বন্দা কারাত জানিয়েছে, বিজেপি রাজনৈতিক স্বার্থে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করতে চাইছে সেকারণেই তারা এই উদ্বোধনের অনুষ্ঠােন যোগ দেবে না।

সেই সঙ্গে বাম নেত্রী জানিয়েছেন কোনও ধর্মকে তাঁরা অবমাননা করেন না তবে ধর্ম নিয়ে রাজনীতিও তাঁরা চান না সেকারণেই তাঁরা অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন না। বামেদের এই সিদ্ধান্তকে আবার কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের েনত্রী মীনাক্ষী লেখি বলেছেন, আমন্ত্রণ পত্র সকলকেই পাঠানো হয়েছে তবে শ্রীরাম যাকে চাইবেন তিিনই কেবল থাকবেন সেই অনুষ্ঠানে। কাজেই বামেদের না আসাকে তাঁরা গুরুত্ব িদতে চান না।

তারপরেই আবার তৃণমূল কংগ্রেসও বামেদের পথে হেঁটে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও কথা ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের আগে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন যে বিজেপির প্রচারের মূল এজেন্ডা হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+