ডিএ সংকট মোচন কি হবে? আজ সরকারি কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে জল্পনা
বকেয়া ডিএ-র দাবিতে অনড় সরকারি কর্মীরা। তারই মাঝে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক সরকারি কর্মীদের সংগঠনের। তাই ডিএ আন্দোলনের সমস্যা মিটবে কিনা তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসপন্থী সংগঠন ছাড়াও অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের সংগঠনও থাকতে পারে এই বৈঠকে
বুধবার বিকেল ৩টেয় নবান্নে সভা গৃহে বৈঠক হওয়ার কথা। সেখানে ডিএ আন্দোলনকারী সরকারি কর্মীদের সংগঠন থাকবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ডিএ আন্দোলনকারীরা এখনও নিজেদের দাবিতে অনড় রয়েছে।

ডিএ আন্দোলন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্য সরকার ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তাতে খুশি নন রাজ্য সরকারি কর্মীরা। তাঁরা তাঁদের বকেয়া ৩৪ শতাংশ ডিএ দাবি করেছেন রাজ্য সরকারের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কোনও ভাবেই তিনি এবং তাঁর সরকার এই বিপুল পরিমান টাকা ডিএ দিতে পারবে না।

কেন্দ্রের হারে ডিএ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ আন্দোলনকারীরা কিন্তু তাঁদের দাবিতে ্নড় রয়েছে। ধর্মতলায় ধর্নামঞ্চ করে বিক্ষোভে অনড় রয়েছেন তাঁরা। ইতকিমধ্যেই একাধিকবার কর্মবিরতি, ধর্মঘট তারা পালন করেছে। তার জেরে রাজ্যের সব সরকারি দফতরে প্রবল প্রভাব পড়েছিল।
সরকারি দফতরের কাজ বন্ধ করা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীদের ধর্মঘট থেকে প্রতিহত করতে কড়া নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারে সরকারি কর্মীদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডিএ, শূন্যপদে নিয়োগ সহ একাধিক ইস্যুতে আলোচনা হতে পারে বলে জল্পনা।
এই বৈঠকের ডিএ আন্দোলনের কোনো সুরাহা হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েেছ। গতকালই অবশ্য নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মীদের পদোন্নতির বিষয়টি নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications