Mamata Banerjee: এই প্রথম কালীঘাটে মন্ত্রিসভার বৈঠক, ডেঙ্গি মোকাবিলা নিয়ে দিতে পারেন একাধিক নির্দেশিকা

পুজোর আগে আজ কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। পায়ে ব্যাথার কারণে তিনি নবান্নে যেতে পারছেন না। সেকারণে তিনি কালীঘাটেই মন্ত্রিসভার বৈঠক।

আজকের বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। তবে মনে করা হচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় একাধিক নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জেলার মন্ত্রীদের পুজোর সময় জেলাতেই থাকার নির্দেশ দিেত পারেন তিনি। এছড়াও একাধিক বিষয় রয়েছে।

Mamata Banerjee

রাজ্যে পুজোর মুখে ডেঙ্গির সংক্রমণ আরও ভয়াবহ আকার নিতে পারে। এমনই সতর্ক করা হয়েছে স্বাস্থ্য দফতরকে। এই নিয়ে সব জেলা শাসকদের সতর্ক করেছেন মুখ্য সচিব। যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যের সব হাসপাতালে পরিষ্কারের কাজ করা হচ্ছে। পুজোর সময় মানুষ বেশি বাইরে বেরোবে সেকারণে বেশি করে মশষা নিধন অভিযান চালাতে বলা হয়েছে।

রাজ্যের সব পুরসভায় ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত আধিকারীক এবং কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার কাজ করা হচ্ছে সব পুর এলাকায়। রাজ্যের জেলায় জেলায় ডেঙ্গি সংক্রমণ এবার ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ভাবিয়ে তুলেছে রাজ্য সরকারকে।

সেই সঙ্গে রাজ্যের নেতা মন্ত্রীদের যাঁরা জেলায় থাকেন তাঁদের জেলাতেই থাকতে বলবেন মুখ্যমন্ত্রী। কারণ এখন জেলাতেও অনেক বড় বড় পুজো হয়। সেখানে জনসংযোগের সুযোগ থাকে সেকারণে জেলার মন্ত্রীদের জেলায় থাকার নির্দেশ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। এমনই শোনা যাচ্ছে এছাড়াও একাধিক নির্দেশিকা থাকবে সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+