Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক চর্চা শুরু

আবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেস মিছিল করবে। সেই মিছিলেই নেতৃত্ব দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ কথা জানা যাচ্ছে। সন্দেশখালি ঘটনা নিয়ে রাজনৈতিকভাবে মুখ পুড়ছে তৃণমূল কংগ্রেসের। মহিলাদের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ।

সেই বিতর্ক আবহতেই মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বার্তা দেবেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। এই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে। কলকাতায় একটি বিশাল আয়োজন করা হচ্ছে। তবে ওই মিছিল হবে ৭ মার্চ। পরের দিন ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।

Mamata Banerjee

কলেজ স্কোয়ার থেকে শুরু হবে ওই মিছিল। ধর্মতলায় ডোড়িনা ক্রসিংয়ে গিয়ে শেষ হবে সেটি। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। এই কথাও জানা যাচ্ছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এই মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

সন্দেশখালির ঘটনায় রীতিমতো মহিলারা পথে নেমেছেন। শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে প্রচুর অভিযোগ সামনে এসেছে। মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি, গণধর্ষণের ঘটনা শোনা গিয়েছে। মহিলাদের উপর অত্যাচার চালানো হত দীর্ঘ সময় ধরে। শেখ শাহজাহানের বাহিনী এইসব কাজ করেছে। এমন অভিযোগ সামনে এসেছে।

যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস মহিলাদের সব কিছুতে এগিয়ে রাখার পক্ষপাতী। সেখানে কীভাবে এই ঘটনা ঘটে? মহিলাদের সঙ্গে এমন নারকীয় ঘটনা দীর্ঘ সময় ধরে চলে কীভাবে? প্রশাসন সব জেনেও চুপ করে থাকত। এমন কথাও শোনা গিয়েছে।

মহিলাদের উপর অভিযোগের বিষয়টি নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রশ্নের সামনে দাঁড়িয়েছে। আর সেই বিষয় নিয়েই রীতিমতো বিরোধীরা আক্রমণ চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছেন আরামবাগে। তাঁর বক্তব্যে উঠে এসেছে সন্দেশখালি প্রসঙ্গ। তৃণমূল কংগ্রেস জমানায় মহিলাদের সম্ভ্রম নষ্ট হচ্ছে সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আক্রমণ করেছেন।

আজ শুক্রবার বিকেলের পর জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচির কথা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামবেন। মিছিল করবেন তিনি। এবার তিনি কোন বার্তা দেন মিছিলের শেষে? তাই নিয়ে চর্চা থাকবেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+