সারদায় সিবিআই তদন্তের বিরুদ্ধে সোমবার মমতার নেতৃত্বে মিছিল

গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মীসভায় সিবিআই, বিজেপি, কংগ্রেসকে কাউকেই বিঁধতে ছাড়েননি তিনি। নাম না করে এক বিজেপি নেতাকে 'কে তুমি শালা' বলেও সম্বোধন করেছেন তিনি। দাবি তুলেছেন, সিবিআইকে তুলে দেওয়ার! সরাসরি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ক্ষমতা থাকলে রাজ্যে ৩৫৬ ধারা জারি করুন। ওয়াকিবহাল মহলের মতে, সারদা ও বর্ধমান-কাণ্ডে দিশাহারা হয়ে পড়েছে রাজ্যের শাসক দল। এখন তাই অস্তিত্ব জানান দিতে পথে নামতে হচ্ছে।
আগামীকাল অর্থাৎ সোমবার বিকেল তিনটেয় কলেজ স্কোয়্যার থেকে শুরু হবে তৃণমূলের প্রতিবাদ মিছিল। যাবে ধর্মতলা পর্যন্ত। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন মুকুল রায়, ফিরহাদ হাকিম, ইদ্রিশ আলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখে নেতারা। বিজেপি, নরেন্দ্র মোদী, সিবিআইয়ের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় লেখা পোস্টার থাকবে।












Click it and Unblock the Notifications