মেঘালয়ের ভোটই পাখির চোখ তৃণমূলের! অভিষেকের পরেই সে রাজ্য পা রাখছেন মমতাও

মেঘালয়ের ভোটই পাখির চোখ তৃণমূলের! অভিষেকের পরেই সে রাজ্য পা রাখছেন মমতাও

বছর ঘুরলেই মেঘালয়েতে ভোট! ত্রিপুরা-গোয়ার পর এবার উত্তর-পূর্বের এই রাজ্যকে পাখির চোখকে ঝাপাতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর সেই লক্ষ্যে গত কয়েকদিন আগেই মেঘালয়ে সফরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক তৃণমূল পার্টি অফিস খোলার পাশাপাশি নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন তিনি। শুধু তাই নয়, যেভাবে মেঘালয়তে তৃণমূলের পায়ের মাটি শক্ত হচ্ছে তা নিয়ে সন্তোষ প্রকাশও করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মন্তব্য করেছিলেন, মাত্র কয়েকমাস হয়েছে। ইতিমধ্যে মেঘালয়ের কয়েক লাখ মানুষ তৃণমূলের সঙ্গেন যুক্ত হয়েছে বলেও মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১২ ডিসেম্বর সে রাজ্যের উদ্দেশ্যে উড়ে যাবেন

১২ ডিসেম্বর সে রাজ্যের উদ্দেশ্যে উড়ে যাবেন

এবার উত্তর -পূর্বের এই রাজ্যে পা রাখতে চলেছে তৃণমূল সুপ্রিমো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের এক মাসের মধ্যেই সে রাজ্যে পা রাখছেন তিনি। জানা যাচ্ছে, তিন দিনের সফরে মেঘালয় সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো। সেই মতো আগামী ১২ ডিসেম্বর সে রাজ্যের উদ্দেশ্যে উড়ে যাবেন তিনি। সেদিন শিলং থাকবেন। এরপর ১৪ ডিসেম্বর কলকাতাতে ফিরে আসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে রাজ্যের বিধানসভা ভোটের আগে মমতার এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতার

একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতার

কার্যত তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা যাচ্ছে, সেখানে বেশ কয়েকটি জনসভাতে অংশ নেওয়ার কথা রয়েছে। এমনকি কর্মীসভাতেও যোগ দেওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর রয়েছে বলে খবর। এমনকি সে রাজ্যের সাংবাদিকদের সঙ্গেও মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন। পাশাপাশি স্থানীয় নেতৃত্বের সঙ্গেও কয়েক দফাতে বৈঠক করতে পারেন তিনি। যদিও তৃণমূলের দাবি, মেঘালয়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ১২ ডিসেম্বর উড়ে গেলেও সেখানে এখনও কর্মসূচি ঠিক হয়নি বলেই খবর।

মেঘালয়ে নজর তৃণমূলের

মেঘালয়ে নজর তৃণমূলের

রাজ্যে বিধানসভা জয়ের সময় থেকেই মেঘালয়ে নজর তৃণমূলের। এমনকি গিত কয়েকদিন আগেই মেঘালয়ে দাঁড়িয়েই বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি বহিরাগত ইস্যুতেও জবাব দিয়ে এসেছেন তিনি। শুধু তাই নয়, মেঘালয়ে দাঁড়িয়ে সে রাজ্যের ভুমিপত্র কোনও রাজ্য শাসন করবে বলেও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এরপরেই বিজেপি শাসিত সে রাজ্যে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুবই গুরুত্বপূর্ণ। তবে সেখানে তিনি কি বার্তা দেন সেদিকেই নজর সবার। তবে বাংলাক থেকে যেভাবে বিজেপিকে উৎখাত করা হয়েছে সে বিষয়টি তুলে ধরেই হয়তো কর্মীদের বার্তা দিতে পারেন মমতা। তবে তাঁর সঙ্গে এবার অভিষেক যাবেন কিনা তা অবশ্য জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+