মুকুলকে নিয়ে দিল্লি সফরে মমতা, ২০২৪-এর আগে কীসের ইঙ্গিত জাতীয় রাজনীতিতে

মুকুলকে নিয়ে দিল্লি সফরে মমতা, ২০২৪-এর আগে কীসের ইঙ্গিত জাতীয় রাজনীতিতে

২০২৪ লোকসভা ভোটে বিরোধী ঐক্য গড়ার লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। এবার তাঁর দিল্লি সফরে সঙ্গী হতে পারেন মুকুল রায়। ফের পুরনো জুটিকে দেখা যেতে পারে একসঙ্গে। দিল্লির রাজনীতিতে বিজেপি বিরোধী জোটকে সঙ্ঘবদ্ধ করতে যে তৃণমূল উঠে পড়ে লেগেছে, তা স্পষ্ট হচ্ছে ক্রমশ।

মমতার দিল্লি সফরের সঙ্গী হবেন মুকুল?

মমতার দিল্লি সফরের সঙ্গী হবেন মুকুল?

ভোট কৌশলী প্রশান্ত কিশোর তৃণমূলের জন্য ক্ষেত্র তৈরি করে চলছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের বাদল অধিবেশনের সময় দিল্লি যাচ্ছেন। তার আগে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার কথা। এখন শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময় উপস্থিত থাকবেন মুকুল রায়ও।

বিরোধী ঐক্য গড়ে তুলতে মুকুলকে চান মমতা!

বিরোধী ঐক্য গড়ে তুলতে মুকুলকে চান মমতা!

তৃণমূল একুশের নির্বাচনে জেতার পর পাখির চোখ করছে ২০২৪-এর লোকসভায়। সেই লক্ষ্যে ভিনরাজ্যে সংগঠন বিস্তারে নেমেছে তৃণমূল। একইসঙ্গে বিরোধী ঐক্য গড়ে তুলতেও জোর দিয়েছেন মমতা। ভিনরাজ্যের সংগঠনে যেমন অভিষেকের সঙ্গে মুকুল রায়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে তৃণমূল, কেমনই বিরোধী ঐক্য গঠনেও মুকুল রায়কে কাজে লাগাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা-মুকুল কি একই বিমান দিল্লি যাবেন?

মমতা-মুকুল কি একই বিমান দিল্লি যাবেন?

সেই কারণেই জল্পনা শুরু হয়েছে মুকুল রায় মমতার দিল্লি সফরে সঙ্গী হতে পারে। তবে মমতার সঙ্গেই তিনি দিল্লি যাবেন কি না, তা স্পষ্ট নয়। আগে বা পরে তিনি দিল্লি যেতে পারেন। তবে তৃণমূলের একাংশ মনে করছে মমতা-মুকুল একই বিমান দিল্লি যেতে পারেন। একাংশ দাবি করছেন মমতার আগেই দিল্লি চলে যাবেন মুকুল রায়।

পিকে থাকা সত্ত্বেও কেন মুকুলকে গুরুত্ব, প্রশ্ন

পিকে থাকা সত্ত্বেও কেন মুকুলকে গুরুত্ব, প্রশ্ন

সংগঠন ও জোট গঠনে মুকুল রায়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর তো রয়েছেন, তবে মুকুল রায়কে কেন দিল্লি সফরে নিয়ে য়েতে চাইছেন মমতা? তবে কি প্রশান্ত কিশোর সম্প্রতি কংগ্রেসের হয়ে ব্যাটন ধরায় মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে জাতীয় রাজনীতিতে গুরুত্ব দেওয়া শুরু করলেন?

একুশে যুদ্ধ-জয়ের পর মমতার প্রথম দিল্লি সফর

একুশে যুদ্ধ-জয়ের পর মমতার প্রথম দিল্লি সফর

মমতা বন্দ্যোপাধ্যায় এই সফরে যাচ্ছেন তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন। সেইসঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+