রয়েছে একাধিক পরিকল্পনা, তৃতীয়বার জয়ের পরে চলতি মাসে প্রথমবার দিল্লি যাচ্ছেন মমতা

চলতি মাসেই দিল্লি (delhi) যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেখানে তিনি বেশ কয়েকদিন থাকেও পারেন। তবে নিজের তথা তৃণমূলের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ২১ জুলাই (21 july) ভার্চুয়াল

চলতি মাসেই দিল্লি (delhi) যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেখানে তিনি বেশ কয়েকদিন থাকেও পারেন। তবে নিজের তথা তৃণমূলের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ২১ জুলাই (21 july) ভার্চুয়াল সভায় বিস্তারিত জানাবেন।

চলতি মাসেই দিল্লিতে

চলতি মাসেই দিল্লিতে

সূত্রের খবর, চলতি মাসেই দিল্লিতে যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময়টা পড়ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন চলার মধ্যেই। দিল্লিতে গিয়ে তিনি অবিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পাশাপাশি দিল্লিতে উপকণ্ঠে বিক্ষোভরত কৃষকদের সঙ্গেও কথা বলবেন তিনি। বলা যেতে পারে এই মুহূর্তে তিনি বিজেপি বিরোধী অন্যতম মুখ হয়ে উঠেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তাঁর গুরুত্বও বেড়েছে বিরোধীদের মধ্যে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে পরিকল্পনা ঘোষণা

২১ জুলাইয়ের মঞ্চ থেকে পরিকল্পনা ঘোষণা

তবে মমতা বন্দ্যোপাধ্যায় কী করতে চলেছেন, তা ২১ জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকেই তিনি ঘোষণা করবেন বলে জানা গিয়েছে। ২০২১-এর নির্বাচনে রাজ্যে যেখানে প্রধানমন্ত্রী, কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী বারে বারে এসেই বিজেপির আসন সংখ্যাকে তিন সংখ্যায় নিয়ে যেতে পারেননি, সেখানে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পর্যুদস্ত করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। আর বিজেপিকে এভাবে পরাস্ত করার পর থেকে জাতীয় স্তরে তাঁর গুরুত্বও বেড়েছে।

 রাজ্যে রাজ্যে অফিস তৃণমূলের

রাজ্যে রাজ্যে অফিস তৃণমূলের

পশ্চিমবঙ্গে তৃতীয়বার জয়লাভের পর থেকে উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে তৃণমূলের নতুন অফিস খোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের এলাহবাদ, মিটার, বরেলি, আগ্রা-সহ বিভিন্ন শহরে ইতিমধ্যেই অফিসও খুলেছে তৃণমূল।

 ২১ জুলাই ভাষণ দিল্লিতেও

২১ জুলাই ভাষণ দিল্লিতেও

২০১১তে ক্ষমতায় আসার পরে ওই বছরের ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবারও মুখ্যমন্ত্রী ভোটের আগে ঘোষণা করেছিলেন জিতে ব্রিগেডে সভা করবেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা করা সম্ভব না হলেও, ত্রিপুরা, দিল্লি-সহ বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। যা ২০২৪-এর আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতি বিশেষজ্ঞদের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+